
মহামারি করোনাভাইরাসের মধ্যেও চলতি এপ্রিল মাসের প্রথম ১৫ দিনে দেশে ১১৫ কোটি ৩২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা, যা গত বছরের এপ্রিলের পুরো মাসের অংককে ছাড়িয়ে গেছে। গত বছর (২০২০ সাল) এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১০৯ কোটি ২৯ লাখ ৬০ হাজার ডলার।
বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত বছরের এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১০৯ কোটি ২৯ লাখ ৬০ হাজার ডলার। সে হিসেবে চলতি বছর মাত্র ১৫ দিনেই গত বছরের পুরো এপ্রিল মাসের চেয়ে ৬ কোটি ৩ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে। এ ধারা অব্যাহত থাকলে চলতি এপ্রিল শেষে রেমিট্যান্স আহরণ দাঁড়াবে ২৩০ কোটি ডলারে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের মার্চে মাসে রেমিট্যান্স এসেছে ১৯১ কোটি ৯৫ লাখ ডলার। এটি আগের মাস ফেব্রুয়ারির তুলনায় প্রায় ৮ শতাংশ এবং গত অর্থবছরের একই মাসের চেয়ে ৫০.৪০ শতাংশ বেশি। গত ফেব্রুয়ারি মাসে ১৭৮ কোটি ডলার রেমিট্যান্স আসে। আর গত অর্থবছরের মার্চ মাসে মাত্র ১২৭ কোটি ৬২ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল। সব মিলে চলতি অর্থবছরের (জুলাই-মার্চ) প্রথম ৯ মাসে রেমিট্যান্স এসেছে এক হাজার ৮৬০ কোটি ৩৮ লাখ ডলার। এটি গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৪৮২ কোটি ৯১ লাখ ডলার বা ৩৫.০৫ শতাংশ বেশি। গত অর্থবছরের প্রথম ৯ মাসে দেশে রেমিট্যান্স এসেছিল এক হাজার ৩৭৭ কোটি ৪৭ লাখ ডলার। আর গত অর্থবছরের পুরো সময়ে এসেছিল এক হাজার ৮২০ কোটি ৫০ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গেল মাস মার্চে আসা প্রবাসী আয় গেল বছরের একই সময়ের তুলনায় ৫০ শতাংশ বেড়েছে। মার্চে প্রবাসীরা দেশে ১৯১ কোটি ৬৬ লাখ ডলার পাঠান। যা ২০২০ সালের মার্চে ছিল ১২৭ কোটি ৬২ লাখ ডলার। এছাড়া চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই-মার্চ) রেমিটেন্স এসেছে এক হাজার ৮৬০ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৩৫ শতাংশ বেশি।
বাংলাদেশিদের জন্য প্রবাসী আয় আহরণের শীর্ষ দেশগুলো হলো- সৌদি আরব, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মালয়েশিয়া, ওমান, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, সিঙ্গাপুর, ইতালি, বাহরাইন, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স ও জর্ডান।
- ১পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ২মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৩বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৪শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ৫স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ৬চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
- ৭গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ
- ৯সাতক্ষীরায় দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে ‘সিদ্দিকী’স গ্রীন টেকনোলজির ‘গ্যাস সেভার’
- ১০জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রীর
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৬গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৭অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ৮হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৯৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ১০আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো





পাঠকের মতামত