জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬ ৯:২১ এএম

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এক যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে নিজ দলের সদস্যের ছোড়া গুলিতে এক ডাকাত নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের লঘাটি গ্রামে এই ঘটনাটি ঘটে। বড়লেখা থানা পুলিশ মঙ্গলবার (২৮শে এপ্রিল) সকালে ঘটনাস্থলে পৌঁছে নিহত ডাকাতের মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, দাসেরবাজার ইউনিয়নের লঘাটি গ্রামের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে তার আত্মীয় গিয়াস উদ্দিন সপরিবারে বসবাস করে আসছেন। গভীর রাতে ৬ থেকে ৭জনের একটি ডাকাতদল রান্নাঘরের দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশের চেষ্টা চালায়। এসময় দরজা ভাঙার শব্দ পেয়ে পরিবারের সদস্যরা জেগে ওঠলে চিৎকার শুরু করেন। ভেতর থেকে গিয়াস উদ্দিন শক্ত করে গ্রিল ধরে রাখেন এবং পরিবারের অন্য সদস্যেরা সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন।

একপর্যায়ে আশপাশ থেকে লোকজন জড়ো হতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ডাকাতদলের এক সদস্য গিয়াস উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে সেই গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকা তাদেরই দলের আরেক সদস্যের মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই ওই ডাকাত সদস্যের মৃত্যু হয়। সহকর্মীকে গুলিবিদ্ধ অবস্থায় রেখেই অন্য ডাকাতরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে মঙ্গলবার থানা পুলিশ সাড়ে নয়টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন খানজাহান আলী (রহ.) বিমানবন্দর প্রকল্প আবারও আলোচনায় এসেছে। প্রায় তিন দশক ...

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ...

গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকারকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং ...