
মৌলভীবাজারে জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের ওপর হামলা ও ছাত্র নিহতের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি জেলা যুবলীগের সহ-সভাপতি মবশ্বির আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর ৩টার দিকে মৌলভীবাজার শহরের ‘বেঙ্গল ফুড’ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মৌলভীবাজার মডেল থানার এসআই গৌরাঙ্গ কুমার বর্মন ও এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, ২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা এবং পুলিশের ওপর আক্রমণের ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছিল। মবশ্বির আহমদ ওই মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার তাকে আইনের আওতায় আনা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার কর্মকর্তারা জানান, আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। এই ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের ধরতেও পুলিশের অভিযান চলমান রয়েছে।
এনজে
- ১
- ২বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ৩আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ৪ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৬পিপলস লিজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭ফার্স্ট ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮রবি’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০প্রভাতী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৯পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ১০বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী





পাঠকের মতামত