
নেত্রকোণার মদনে মাদ্রাসা ছাত্রী ১১ বছরের শিশুকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত হযরত ফাতেমা তুজ-জোহরা মহিলা কওমী মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক আমান উল্লাহ সাগরকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (৬ মে) ভোর সোয়া ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে ব্যাব-১৪ এর একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার দুপুরে র্যাব-১৪ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১৪ এর অধিনায়ক।
১৪ এর অধিনায়ক নয়মুল হাসান বলেন, শিক্ষক কর্তৃক পাশবিক নির্যাতনের ঘটনায় ওই শিশু শিক্ষার্থী এখন সাত মাসের অন্ত্ব:সত্তা। র্যাব জানায়, সম্প্রতি ১১ বছর বয়সী ওই নারী শিশু শিক্ষার্থীর শারিরীক গঠন দেখে তার মার সন্দেহ হয়। পরে তাঁর মাকে বিস্তারিত জানালে গত ১৮ এপ্রিল তাকে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা -নিরীক্ষা করার পর চিকিৎসক শিশুটি সাত মাসের অন্ত:সত্ত্বা বলে জানায়। এরপর বাড়ীতে নিয়ে এলে শিশুটি জানায়, গত ২ অক্টোবর বিকেলে মাদ্রাসা ছুটির পর ওই শিক্ষক মসজিদের বারান্দা ঝাড়ু দিতে নিয়ে যায়। এসময় নির্জন পেয়ে ওই শিক্ষক তাকে তাঁর কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না বার জন ভয়ভীতি দেখায়।
এরপর গত ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে ওই ধর্ষক শিক্ষকের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করে। ধর্ষনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্ত শিক্ষক গাঁ ঢাকা দেয়। এরপর প্রযুক্তির সহযোগিতায় র্যাব-১৪ সদস্যরা শিক্ষক আমান উল্লাহ সাগরকে ময়মনসিংহ জেলার গৌরীপুর থেকে ভোররাতে গ্রেফতার করে।
এদিকে অভিযুক্ত শিক্ষক গ্রেফতার এড়াতে ফেইজবুক লাইভে নিজেকে নির্দোষ দাবি করে এটিকে চক্রান্ত বলে দাবি করেছেন।
অপরদিকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে শিশুটি সাত মাসের অন্ত:সত্ত্বা নিশ্চিত করায় ওই ডায়াগনস্টিক সেন্টারের নারী চিকিৎসককে অভিযুক্ত শিক্ষক কর্তৃক হুমকি দেয়ার কথা স্বীকার করে ফেইজবুক লাইভে নিজের নিরাপত্তার সহযোগিতা চেয়েছেন ওই চিকিৎসক।
র্যাব জানায়, শিশুটি পরিবারের একমাত্র কন্যা সন্তান। দীর্ঘদিন ধরে বাবা তাঁর মাকে ফেলে নিরুদ্দেশ। মা জীবিকার তাগিদে সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন। নানীর সাথে থেকে শিশুটি ওই মাদ্রাসায় পড়াশোনা করতো।
এনজে
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২অসহায় পরিবারের পাশে সাহায্যের হাত বাড়ালেন কাজল মাজমাদার
- ৩লোহিত সাগর দিয়ে চলাচলে ফি না নেওয়ার ঘোষণা হুথিদের
- ৪সাংবাদিক অজিত কুমার মুকুলের ৩৫ তম মৃত্যুবার্ষিকী
- ৫চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৬খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের তিন জন নিহত
- ৭ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১ শতাংশ
- ৮শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৯সাপ্তাহিক দর পতনের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ১০সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৫এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৮ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৯শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ১০বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল





পাঠকের মতামত