জেলা প্রতিনিধি
প্রকাশিত: মে ৬, ২০২৬ ৪:১০ পিএম , আপডেট: মে ৬, ২০২৬ ৪:১২ পিএম

নেত্রকোণার মদনে মাদ্রাসা ছাত্রী ১১ বছরের শিশুকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত হযরত ফাতেমা তুজ-জোহরা মহিলা কওমী মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক আমান উল্লাহ সাগরকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৬ মে) ভোর সোয়া ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে ব্যাব-১৪ এর একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার দুপুরে র‌্যাব-১৪ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১৪ এর অধিনায়ক।

১৪ এর অধিনায়ক নয়মুল হাসান বলেন, শিক্ষক কর্তৃক পাশবিক নির্যাতনের ঘটনায় ওই শিশু শিক্ষার্থী এখন সাত মাসের অন্ত্ব:সত্তা। র‌্যাব জানায়, সম্প্রতি ১১ বছর বয়সী ওই নারী শিশু শিক্ষার্থীর শারিরীক গঠন দেখে তার মার সন্দেহ হয়। পরে তাঁর মাকে বিস্তারিত জানালে গত ১৮ এপ্রিল তাকে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা -নিরীক্ষা করার পর চিকিৎসক শিশুটি সাত মাসের অন্ত:সত্ত্বা বলে জানায়। এরপর বাড়ীতে নিয়ে এলে শিশুটি জানায়, গত ২ অক্টোবর বিকেলে মাদ্রাসা ছুটির পর ওই শিক্ষক মসজিদের বারান্দা ঝাড়ু দিতে নিয়ে যায়। এসময় নির্জন পেয়ে ওই শিক্ষক তাকে তাঁর কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না বার জন ভয়ভীতি দেখায়।

এরপর গত ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে ওই ধর্ষক শিক্ষকের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করে। ধর্ষনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্ত শিক্ষক গাঁ ঢাকা দেয়। এরপর প্রযুক্তির সহযোগিতায় র‌্যাব-১৪ সদস্যরা শিক্ষক আমান উল্লাহ সাগরকে ময়মনসিংহ জেলার গৌরীপুর থেকে ভোররাতে গ্রেফতার করে।

এদিকে অভিযুক্ত শিক্ষক গ্রেফতার এড়াতে ফেইজবুক লাইভে নিজেকে নির্দোষ দাবি করে এটিকে চক্রান্ত বলে দাবি করেছেন।

অপরদিকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে শিশুটি সাত মাসের অন্ত:সত্ত্বা নিশ্চিত করায় ওই ডায়াগনস্টিক সেন্টারের নারী চিকিৎসককে অভিযুক্ত শিক্ষক কর্তৃক হুমকি দেয়ার কথা স্বীকার করে ফেইজবুক লাইভে নিজের নিরাপত্তার সহযোগিতা চেয়েছেন ওই চিকিৎসক।

র‌্যাব জানায়, শিশুটি পরিবারের একমাত্র কন্যা সন্তান। দীর্ঘদিন ধরে বাবা তাঁর মাকে ফেলে নিরুদ্দেশ। মা জীবিকার তাগিদে সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন। নানীর সাথে থেকে শিশুটি ওই মাদ্রাসায় পড়াশোনা করতো।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মহাসড়ক খুলনা অঞ্চলের যোগাযোগ অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে ১৬টি গুরুত্বপূর্ণ ...

মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ...