জেলা প্রতিনিধি
প্রকাশিত: মে ১০, ২০২৬ ১০:৫২ এএম

গাজীপুরের কালিয়াকৈরে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তারা চোরদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ। রবিবার (১০ মে) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় জনতা তাদেরকে পিটিয়ে হত্যা করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম স্থানীয় জনতার বরাত দিয়ে বলেন, বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে ৮-১০ জনের এক দল গরু চোর পিকআপ ভ্যান নিয়ে যায়। পিকআপের শব্দে বাড়ীর মালিক টের পেয়ে আশপাশের লোকজনকে ডাক দেয়। পরে স্থানীয় জনতা তাদের ধাওয়া করে তিনজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে চাপাতি, দা এবং তালা কাটার সরঞ্জাম উদ্ধার করে এবং গরু চুরির বিষয়টি নিশ্চিত হলে জনতা আটক ওই তিন চোরকে পিটুনি দেয়। একপর্যায়ে তারা চোরদের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনাটি পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...