জেলা প্রতিনিধি
প্রকাশিত: মে ১৪, ২০২৬ ৮:৪১ পিএম , আপডেট: মে ১৪, ২০২৬ ৮:৪৭ পিএম

কুষ্টিয়ার খোকসায় চলমান খাল খনন প্রকল্পে দুটি চলন্ত স্কেভেটরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের হামলায় স্কেভেটর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পাঁচজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১৩ মে) দিবাগত রাত একটার দিকে হেলিপট খানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গত ১৬ এপ্রিল খোকসা উপজেলার মোড়াগাছা এলাকায় ২ হাজার ৫০০ মিটার খাল খনন কাজের উদ্বোধন করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। প্রকল্পটির কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছালে গত রাতে হেলিপট খানপুর এলাকায় একদল মুখোশধারী দুর্বৃত্ত হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গভীর রাতে অস্ত্রধারী দুর্বৃত্তরা দুটি চলন্ত স্কেভেটর থামিয়ে চালকসহ পাঁচজন কর্মীকে মারধর করে। পরে তারা স্কেভেটরের ব্যাটারি খুলে নিয়ে আগুন ধরিয়ে দেয়। এছাড়া মোবাইল ফোন ও প্রয়োজনীয় যন্ত্রাংশও ছিনিয়ে নেয় হামলাকারীরা।

খবর পেয়ে খোকসা উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দোস্তোগার সাগর তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে যোগাযোগ করলে খোকসা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনা পরিদর্শনে এসে কুষ্টিয়া জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রেজিবুল ইসলাম বলেন, “গত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে অস্ত্রসহ মুখোশধারী একদল দুর্বৃত্ত শ্রমিকদের ওপর হামলা চালায়। তারা মোবাইল ফোন, ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশ ছিনিয়ে নেয় এবং স্কেভেটরে আগুন ধরিয়ে দেয়।”

খোকসা উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দোস্তোগার সাগর বলেন, “এ প্রকল্পের কাজে কারও সঙ্গে কোনো ধরনের বিরোধ ছিল না। কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। আরও দুই দিনের মধ্যেই খনন কাজ সম্পন্ন করা সম্ভব হতো। কিন্তু দুইটি স্কেভেটরে আগুন দেয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।”

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”

টিআর

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...