
বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির উদ্যোগে এসএসসি ও এইচএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) দুপুর ১২টায় কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের এই মেধাবৃত্তি শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে। দেশ উন্নত ও সমৃদ্ধ হলে তবেই মা-বাবার ত্যাগ ও পরিশ্রম সফল হবে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না, দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও অন্যান্য সহপাঠক্রমিক কার্যক্রমেও অংশগ্রহণ করতে হবে। তাহলেই একজন শিক্ষার্থী প্রকৃত অর্থে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।”
অনুষ্ঠানের শেষপর্বে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।
এসময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার ও সভাপতি (বিআরপিওডব্লিউএ) কুষ্টিয়া বীর মুক্তিযোদ্ধা মোঃ মওলা বকস্, অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার ও সেক্রেটারি (বিআরপিওডব্লিউএ) কুষ্টিয়া মোঃ শহিদুল্লাহ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাজমুল আরেফিন, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও শিক্ষার্থীদের জন্য উৎসাহব্যঞ্জক বলে অভিমত প্রকাশ করেন।
টিআর
- ১হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ২প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৩বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৪বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৫‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৬কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ৭জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ৮নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ
- ৯পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ১০শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৭রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত