
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা ‘আমার দেশ’ পত্রিকার নিজস্ব প্রতিবেদক ইমরান হোসাইনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। তার চিকিৎসা সহায়তায় সংগঠনটির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদানও করা হয়েছে।
শনিবার (২৩ মে) তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকিম আহমেদ ও সমাজসেবা সম্পাদক তৈয়ব হাসান তাহসিন।
এ সময় তারা সাংবাদিক ইমরান হোসাইনের চিকিৎসা সহায়তায় সংগঠনের পক্ষ থেকে ৩০ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেন।
এছাড়াও সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক আনিসুর রহমান অনলাইনে তার বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
ছাত্রশিবির নেতৃবৃন্দ সাংবাদিক ইমরান হোসাইনের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন।
উল্লেখ্য, গাজীপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘ ১ মাস ২৯ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন থাকার পর আজ শনিবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ইমরান হোসাইন।
- ১শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ২ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৩এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৪পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৭আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৮ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৯পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ১০দেশের সব বিভাগে বৃষ্টির আভাস
- ১সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ২এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৩বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার
- ৪২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৫৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ৬শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৭মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৮নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ৯ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ১০চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ





পাঠকের মতামত