
আলতাফ হোসেন বাবু, সাতক্ষীরা: আগামীকাল ২৭ মে তুরস্কে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল স্পাইন কংগ্রেস ২০২৬’ (বিশ্ব স্পাইন সম্মেলন)-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সাতক্ষীরার কৃতি সন্তান ডা. মাহমুদুল হাসান পলাশ। অত্যন্ত মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে তিনি স্পাইন সার্জারির ওপর তিনটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করবেন বলে জানা গেছে।
ডা. মাহমুদুল হাসান পলাশ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সংযুক্তি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান স্পাইন সার্জন, গবেষক ও চিকিৎসাবিজ্ঞানীরা এই কংগ্রেসে অংশ নেবেন। আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে গবেষণালব্ধ তথ্য উপস্থাপনকে দেশের চিকিৎসা খাতের জন্য বড় একটি গর্বের বিষয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
তুরস্কের সম্মেলন শেষে তিনি ‘এশিয়া প্যাসিফিক স্পাইন সোসাইটি’ (এশিয়া প্যাসিফিক অঞ্চলের স্পাইন চিকিৎসকদের সংগঠন) এবং ‘ফিলিপাইন স্পাইন সোসাইটি’-এর আমন্ত্রণে ফিলিপাইনের সেবুতে অনুষ্ঠিতব্য ৩২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনে (অ্যানুয়াল সায়েন্টিফিক মিটিং) অংশ নেবেন। সেখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্পাইন সার্জারিকে আরও উন্নত, নিরাপদ ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় ও আলোচনায় অংশ নেবেন।
ডা. মাহমুদুল হাসান ২০০৬ সালে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর বিসিএস (বিসিএস স্বাস্থ্য) পরীক্ষার মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। চিকিৎসা পেশায় দক্ষতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০১৯ সালে অর্থোপেডিক সার্জারিতে উচ্চতর এমএস (MS) ডিগ্রি অর্জন করেন। এরপর আন্তর্জাতিক পর্যায়ে একাধিক উচ্চতর প্রশিক্ষণ, কোর্স ও ফেলোশিপ সম্পন্ন করে স্পাইন সার্জারিতে নিজেকে বিশেষভাবে দক্ষ চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত করেন।
ডা. পলাশ ইতোপূর্বে ভারত, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও ফিলিপাইনে বিভিন্ন আন্তর্জাতিক উন্নত প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিয়েছেন।
বর্তমানে দেশে আধুনিক ও ‘মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি’ (মেরুদণ্ডের বড় কাটাকাটি না করে সূক্ষ্ম বা ফুটো করে আধুনিক অপারেশন)-এর প্রসারে নিরলস কাজ করছেন ডা. মাহমুদুল হাসান।
এনজে
- ১শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ২ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৩এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৪পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৭আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৮ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৯পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ১০দেশের সব বিভাগে বৃষ্টির আভাস
- ১একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ২সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ৩বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার
- ৪এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৫২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৬৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ৭মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৮নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ৯ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ১০চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ





পাঠকের মতামত