
সিরাজগঞ্জে জ্বীনের বাদশা’র পরিচয়ে অনলাইন এ্যাপসের মাধ্যমে প্রতারণার দায়ে আব্দুল হামিদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নারীসহ প্রায় শতাধিক মানুষের সাথে প্রতারণার মাধ্যমে ২১লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এই প্রতারকের বিরুদ্ধে।
আজ মঙ্গলবার (২ জুন) দুপুরে সিরাজগঞ্জ সদর থানা প্রাঙ্গনে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এই তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ।
প্রেস কনফারেন্সে অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ বলেন, জেলার সলঙ্গা থানার আব্দুল হামিদ নিজেকে জ্বীনের বাদশা পরিচয় দিয়ে বিভিন্ন অনলাইন এ্যাপসের মাধ্যমে নারীসহ শতাধিক মানুষকে প্রলোভন দেখিয়ে ২১ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। এই প্রতারক প্রথমে নিজেকে ইকো ভোল্ট নামক একটি সোলার প্যানেল প্রতিষ্ঠানের প্রধান পরিচয় দিয়ে এখানে ডিপিএসের মাধ্যমে বিনিয়োগের জন্য বিভিন্ন স্থানে পোষ্টার স্থাপন করে মানুষকে আকৃষ্ট করে। আকৃষ্ট হয়ে যারা স্বল্প পরিমানের টাকা এ্যাপসের মাধ্যমে এই প্রতারককে প্রদান করেছে তাদের নিকট নিজেকে জ্বীনের বাদশা পরিচয় দিয়ে আরও অর্থ নিয়ে আত্মসাৎ করেছে।
পুলিশ সুপার আরও বলেন, একজন ভুক্তভোগি বিষয়টি বুঝতে পেরে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে কথিত জ্বীনের বাদশা আব্দুল হামিদকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতারনার কথা স্বীকার করেছে।
প্রেস কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার মঈনুল ইসলাম ও সদর থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম।
টিআর
- ১তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
- ২বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৩ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ৪চাঁদপুরের সাবেক ডিসি মাজেদুর রহমানের বাধ্যতামূলক অবসর
- ৫রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি
- ৬শ্রীপুরের মাদক সম্রাট জাহাঙ্গীর আলম গ্রেফতার
- ৭ভরিতে ২২১৬ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৮সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৯দেশের ৯ অঞ্চলের নদীবন্দরে আবহাওয়া অফিসের সতর্ক সংকেত
- ১০একরামুল হত্যাকাণ্ডে সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ
- ১ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৪ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৫২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত