
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ জুন) তারিখে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ। ব্যাংকের ভাইস চেয়ারম্যান রুবেল আজিজ, পরিচালকবৃন্দ আজিজ আল কায়সার, সৈয়দা শায়রীন আজিজ, রেবেকা ব্রোসন্যান, সৈয়দ রায়হান হাসান আলী, স্বতন্ত্র পরিচালকবৃন্দ মতিউল ইসলাম নওশাদ, নাজিমুদ্দিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, কোম্পানি সেক্রেটারি মো. কাফি খান, পদস্থ কর্মকর্তাগণ ও বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার এই এজিএম-এ অংশগ্রহণ করেন।
স্বাগত বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ ২০২৫ সালের ব্যাংকের ১,৩২৪ কোটি টাকার সমন্বিত কর পরবর্তী মুনাফার প্রশংসা করে বলেন যে, তার আগের বছরের ১,০১৪ কোটি টাকা থেকে মুনাফার এই ৩১% প্রবৃদ্ধি সিটি ব্যাংকের শক্ত অর্থনৈতিক ভিত্তি ও সুশাসনের স্মারক। তিনি আরও বলেন, “বৈশ্বিক ও দেশীয় নানা অনিশ্চয়তার মধ্যেও সিটি ব্যাংক সুশাসন, শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি কৌশলগত দৃষ্টিভঙ্গির মাধ্যমে স্থিতিশীলতা বজায় রেখেছে। আমরা ব্যালেন্স শিট শক্তিশালীকরণ, ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করা এবং দেশের ব্যবসা ও জনগণের পাশে থাকার অঙ্গীকার অব্যাহত রেখেছি। সামনে এগিয়ে যাওয়ার পথে আমাদের লক্ষ্য থাকবে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা, গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় করা এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অর্থবহ অবদান রাখা।”
৩১ ডিসেম্বর, ২০২৫ অনুযায়ী ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী এই সভায় উপস্থাপন করা হয় এবং সম্মানিত শেয়ারহোল্ডারগণ ব্যাংকের কার্যক্রমের ওপর আলোচনা করেন।
সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মাসরুর আরেফিন প্রতিষ্ঠানের সার্বিক চিত্র শেয়ারহোল্ডারদের কাছে তুলে ধরে তাদের উত্থাপিত নানা প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, গ্রাহকের আস্থা, সুশৃঙ্খল প্রবৃদ্ধি এবং শক্তিশালী ব্যবসায়িক গতিশীলতার ভিত্তিতে ২০২৫ সালে সিটি ব্যাংক রেকর্ড আর্থিক সাফল্য অর্জন করেছে। প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, উন্নত গ্রাহকসেবা এবং দায়িত্বশীল ব্যাংকিং চর্চার মাধ্যমে আমরা টেকসই প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টিতে অঙ্গীকারবদ্ধ। উন্নততর সামষ্টিক অর্থনৈতিক পরিবেশ ও বাড়তে থাকা ব্যবসায়িক আস্থাকে কাজে লাগিয়ে সিটি ব্যাংক দেশের আর্থিক খাতের ভবিষ্যৎ নির্মাণে আরও সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত।
সভায় পরিচালনা পর্ষদ কর্তৃক সুপারিশকৃত ১৫% ক্যাশ এবং ১৫% স্টক ডিভিডেন্ড অনুমোদনের জন্য উপস্থাপিত হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।
এএ
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত