
প্রবাসে যাওয়ার প্রস্তুতি চলছিল। পাসপোর্টের কাজ শেষে হবিগঞ্জে গিয়েছিলেন ভাগিনাকে আনতে। কিন্তু ভাগিনাকে নিয়ে আর বাড়ি ফেরা হলো না তনয় কুমার মজুমদারের (২০)। বাড়ি ফেরার পথেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে তাঁর ১৩ বছর বয়সী ভাগিনা সিজন চন্দ্র দাস।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরের বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হবিগঞ্জের মাধবপুর থেকে নবীনগরগামী দিগন্ত পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং অন্তত ৩০ জন আহত হন। নিহতদের একজন তনয়।
তনয় নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের পালবাজার এলাকার সেতু মজুমদারের ছেলে। তিনি ব্যারিস্টার জাকির আহমেদ কলেজ–এর একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসে যাওয়ার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে রোববার ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে যান তনয়। পাসপোর্টের ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কাজ শেষে তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাকশাই এলাকায় যান তাঁর ভাগিনা সিজনকে আনতে। সোমবার সকালে ভাগিনাকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে সরাইলে বাস দুর্ঘটনার শিকার হন তাঁরা। এতে ঘটনাস্থলেই তনয়ের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত সিজন চন্দ্র দাস বলে, “বাসটি হঠাৎ উল্টে খাদে পড়ে যায়। এরপর কী হয়েছে ঠিক মনে নেই। কীভাবে বেঁচে বের হয়েছি, তা-ও বলতে পারব না।”
তনয়ের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। বিকেলে তাঁর মরদেহ বাড়িতে আনা হলে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। শেষবারের মতো তাঁকে দেখতে বাড়িতে ভিড় করেন এলাকার শত শত মানুষ।
সন্তান হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা সেতু মজুমদার। পরিবারের সদস্যরা জানান, তনয়ের মরদেহ ইব্রাহিমপুর মধ্যপাড়া মহাশ্মশানে দাহ করা হবে।
এনজে
- ১শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ২ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৩এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৪পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৭আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৮ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৯পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ১০দেশের সব বিভাগে বৃষ্টির আভাস
- ১সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ২এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৩শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৪২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৫৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ৬ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৭চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ
- ৮মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৯নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ১০আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে





পাঠকের মতামত