জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ১০, ২০২৬ ৩:৪১ পিএম

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ধনাশী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বুধবার সকালে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনাশী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি বিএম নাজির হোসেন নসু, সমাজসেবক মো. জামাল ভূঁইয়া এবং মো. ফায়েজ সরকার। এ ছাড়া এলাকার বিভিন্ন সৃজনশীল ও সচেতন ব্যক্তিবর্গও কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তাঁরা উল্লেখ করেন।

র‍্যালির আয়োজন করেন ধনাশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম আকবর। তিনি বলেন, “শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সচেতন করাও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

কর্মসূচি শেষে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...