জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৬, ২০২৬ ৩:৩৬ পিএম

শেরপুরের শ্রীবরদী সীমান্তের বালিজুরি অফিস পাড়া এলাকা থেকে ৩ টি ভারতীয় গরু উদ্ধার করেছে কর্ণঝোড়া বিজিবি ফাঁড়ির সদস্যরা।

সোমবার(১৫ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার মনির নেতৃত্বে রানীশিমুল ইউনিয়নের বালিজুরি অফিসপাড়া এলাকার জনৈক ফরিদ ওরফে টেন্ডুল ফরিদের বসতবাড়ি তল্লাশি চালিয়ে ৩ টি ভারতীয় গরু উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, ফরিদ মিয়া দীর্ঘদিন যাবত থানার লাইন ম্যান পরিচয়ে অত্র এলাকার চোরাচালান ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে। শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল ইসলাম লিটনের মালিকানাধীন জমিতে বসতবাড়ি নির্মাণ করে আধিপত্য বিস্তার করে নিজ বসত বাড়িতে ভারতীয় মালামাল মজুদ করে রাখছিল।

৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের কর্ণজোড়া বিওপি ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান গরু আটকের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার(১৬জুন) সকালে বলেন,উদ্ধারকৃত গরুর সিজার মূল্য ১ লক্ষ ৬০ হাজার টাকা।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...