
মাদারীপুরের শিবচরে ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক পৌর শিশু পার্ক চালু হতে যাচ্ছে। ময়না কাটা নদীর তীরে নির্মিত এ পার্কের ৯৭ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শিশুদের মানসিক বিকাশ ও বিনোদনের পাশাপাশি স্থানীয়দের অবসর কাটানোর নতুন কেন্দ্র হিসেবে পার্কটি গড়ে তোলা হচ্ছে। পার্কটি চালু হলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
শিবচর পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভার বড় দোয়ালী এলাকায় ময়না কাটা নদীর তীরে প্রায় পাঁচ একর জমির ওপর পার্কটি নির্মাণ করা হচ্ছে। ২০২৩ সালের অক্টোবরে প্রথম ধাপে ১৬ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজ শুরু হয়। পরে ২০২৪ সালের সেপ্টেম্বরে দ্বিতীয় ধাপে আরও ৬ কোটি ৫৬ লাখ টাকার উন্নয়নকাজ যুক্ত করা হয়। সব মিলিয়ে প্রকল্পটির ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২৩ কোটি টাকা।
চলতি জুন মাসেই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে অধিকাংশ অবকাঠামোগত কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে বিদ্যুৎ সংযোগসহ কিছু আনুষঙ্গিক কাজ শেষ করার প্রস্তুতি চলছে।
শিশু-কিশোর ও পরিবারের সদস্যদের বিনোদনের জন্য পার্কে রাখা হয়েছে নাগরদোলা, জাম্পিং ক্যাঙ্গারু, বাম্পার কার, হ্যাপি সুইং, বিশাল যান্ত্রিক দোলনা এবং লাইন ডি মুভি রাইডসহ মোট ১৪টি আধুনিক রাইড। ঠিকাদারি প্রতিষ্ঠান শরীফ অ্যান্ড সন্স নির্মাণকাজ বাস্তবায়ন করছে।
এখনো আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও পার্কটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। ঘুরতে আসা দর্শনার্থী মারিয়া বলেন, “প্রত্যন্ত একটি এলাকায় এত বড় ও আধুনিক পার্ক নির্মাণ হবে, তা কখনো ভাবিনি। বাইরে থেকেই পার্কটির সৌন্দর্য মুগ্ধ করেছে। উদ্বোধন হলে পরিবারের সদস্যদের নিয়ে এখানে ঘুরতে আসার ইচ্ছা রয়েছে। আমরা চাই, দ্রুত পার্কটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হোক।”
স্কুলশিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, “বিকেল হলেই বন্ধুদের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে বের হই। কিন্তু শিবচরে ভালো কোনো বিনোদনকেন্দ্র না থাকায় তেমন আনন্দ করা যায় না। নতুন এই পার্কটি চালু হলে বন্ধুদের নিয়ে নিয়মিত এখানে আসব। বিভিন্ন রাইডে চড়ব, ঘুরে বেড়াব এবং সুন্দর সময় কাটাতে পারব।”
শিবচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল খায়ের খান বলেন, “শিবচরে বিনোদনের তেমন কোনো স্থান নেই। এই পৌর শিশু পার্ক চালু হলে উপজেলাবাসীর বিনোদনের খোরাক হবে। তাই এটি দ্রুত চালুর দাবি জানাচ্ছি। পাশাপাশি প্রতিটি রাইডের ফি যেন সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে, সে ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”
শিবচর পৌরসভার প্রশাসক শাইখা সুলতানা বলেন, “ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন দিনরাত সমানতালে কাজ করছেন। জুনের মধ্যেই প্রকল্পের সব কাজ সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী। এরপর দ্রুত পার্কটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।”
- ১শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ২ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৩এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৪পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৭আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৮ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৯পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ১০দেশের সব বিভাগে বৃষ্টির আভাস
- ১সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ২এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৩শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৪২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৫৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ৬ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৭মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৮চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ
- ৯নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ১০আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে





পাঠকের মতামত