জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ২২, ২০২৬ ২:৪৬ পিএম

মৌলভীবাজারের শেরপুর এলাকায় পৃথক দুই অভিযানে ভারতীয় চকলেট ও কম্বলসহ মোট আটজন চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় একটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়। প্রায় ২০ লাখ টাকার চোরাচালানকৃত অবৈধভাবে আমদানিকৃত মালামাল উদ্ধার করা হয়।

সোমবার (২২শে জুন) সকালে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত শনিবার রাত পৌনে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর চত্বরে এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে শেরপুর পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় একটি আইসার ট্রাক আটক করা হয়। পরবর্তীতে ট্রাক তল্লাশিকালে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের চকলেট, মেনটোসসহ মোট ৮ লাখ ৬৫ হাজার ৮২২ টাকার চোরাচালানকৃত মালামাল জব্দ করা হয়।

এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মামলা রুজু করা হয়।

পরবর্তীতে গতকাল রোববার সকাল সোয়া ৮টার দিকে একই দল শেরপুর চত্বরে চেকপোস্ট অভিযান পরিচালনাকালে সিলেট থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৩৭২টি ভারতীয় তৈরি ডাবল পার্ট প্রিন্টের কম্বল জব্দ করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধেও মৌলভীবাজার সদর থানায় মামলা রুজু করা হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...