শেয়ার বাজার ডেস্ক
প্রকাশিত: জুন ২৭, ২০২৬ ১১:১৫ এএম

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন হয়েছে। সপ্তাহ জুড়ে ডিএসইতে বাজার মূলধন  ৯১৪ কোটি  টাকা কমেছে। সাথে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৩ হাজার ৪৪০ কোটি টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৯২ হাজার ৫২৬ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৯১৪ কোটি  টাকা বা দশমিক ১৩ শতাংশ কমেছে।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৬৬১ কোটি ৩৯ লাখ টাকা কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৫৭ কোটি ৮২ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ৬ হাজার ৪১৯ কোটি ২১ লাখ টাকা।

সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৫২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৪৩ পয়েন্টে এবং ২ হাজার ১৩১ পয়েন্টে।

সপ্তাহটিতে ডিএসইতে ৩৮৮ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৫ টির , দর কমেছে ২২২ টির এবং ২১ টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

 

এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

সূচকের পতনে চলছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর ...