
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম বাজারে হাজী আক্কাছ আলী সুপারমার্কেট প্রাঙ্গণে দাওয়াতুল হক হজ্জ ও ওমরা কাফেলার উদ্যোগে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে আয়োজিত এ কর্মশালায় আগামী ২ জুলাই ওমরাহ পালনে সৌদি আরবগামী যাত্রীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. রোস্তম আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মুফতি বেলায়েতুল্লাহ কাসেমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক এবং নবীনগর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দাওয়াতুল হক হজ্জ ও ওমরা কাফেলার কর্ণধার হাফেজ মো. শিহাব উদ্দিন।
বক্তারা বলেন, হজ্জ ও ওমরাহ ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত। এ ইবাদত যথাযথভাবে আদায় করতে হলে এর নিয়ম-কানুন, ফরজ, ওয়াজিব, সুন্নত এবং করণীয়-বর্জনীয় বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। প্রশিক্ষণের মাধ্যমে যাত্রীরা সহজে ও সুন্দরভাবে তাদের ইবাদত সম্পন্ন করতে পারবেন।
কর্মশালায় ওমরাহ পালনের ধাপ, ইহরাম বাঁধা, তাওয়াফ, সাঈ, হালক বা কসরসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি যাত্রীদের ভ্রমণকালীন প্রয়োজনীয় সতর্কতা, স্বাস্থ্যবিধি, সৌদি আরবের আইন-কানুন এবং শৃঙ্খলা মেনে চলার বিষয়ে পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে আগামী ২ জুলাই দাওয়াতুল হক হজ্জ ও ওমরা কাফেলার মাধ্যমে ওমরাহ পালনে যাওয়া যাত্রীবৃন্দ, স্থানীয় আলেম-উলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি এবং ওমরাহ যাত্রীদের নিরাপদ সফর ও ইবাদত কবুল হওয়ার জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এনজে
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ১০জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম





পাঠকের মতামত