
সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩০) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
থানা পুলিশ ও পরিবার সূত্রে জানাগেছে, বুধবার (১লা জুলাই) রাত ৩টায় উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামের মৎস্য ঘের থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহত সঞ্জিব সরকার একই এলাকার গোপাল চন্দ্র সরকারের ছেলে ও এক সন্তানের জনক।
মঙ্গলবার (৩০ জুন) রাত ৮টার দিকে সঞ্জিব বাড়ি থেকে বের হয়ে বাবার সাথে ঘেরে যায় এবং বাবা বাড়িতে আসলেও সে ফিরে আসেনি। এরপর থেকেই পরিবারের সদস্যরা তাকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। রাত সাড়ে ৩টার পর মরদেহ তার নিজের মৎস্য ঘেরের সামনে পড়ে থাকতে দেখা যায়।
নিহতের পিতা গোপাল সরকার ও মাতা মায়ারানী সরকার সহ স্থানীয়দের দাবি, সঞ্জিবের মৃত্যু স্বাভাবিক নয়। তারা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করছেন। তাদের অভিযোগ, কে বা কারা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে রাতের অন্ধকারে নিজের ঘেরের সামনে মরদেহ ফেলে রেখে গেছে। ঘটনার খবর পেয়ে ইউপি সদস্য আব্দুল গফফারসহ স্থানীয়রা ঘেরের পাড়ে ভিড় জমান। এই রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে জনমনে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। তারা বলছেন, সঞ্জিবের মুখে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন ঘটনার যথাযথ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
টিআর
- ১চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ২সার্ককে কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত
- ৩রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে: ছাত্রদল নেতা হিমেল
- ৪লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস
- ৫পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
- ৬কুড়িগ্রামে ১৭৪টি রিং জাল ও ৫২ পিস কারেন্ট জাল জব্দ
- ৭সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০
- ৮সূচক কমলেও বেড়েছে লেনদেন
- ৯ইসি স্বাধীনভাবে কাজ করতে পারছে না: গোলাম পরওয়ার
- ১০মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৪প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৫জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৬কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৭উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৮দর বৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস
- ৯পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ১০বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী





পাঠকের মতামত