জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৯, ২০২৬ ৮:২৩ পিএম , আপডেট: জুলাই ৯, ২০২৬ ৮:২৪ পিএম

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “শিশুদের বন্দী হিসেবে আটকে রাখা সরকারের উদ্দেশ্য নয়। সংশোধন, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই লক্ষ্য। যাতে তারা ভবিষ্যতে কর্মজীবনে আত্মনির্ভরশীল হয়ে নিজের ও পরিবারের দায়িত্ব নিতে পারে। উন্নয়ন কেন্দ্র থেকে বের হওয়ার পর শিশুরা যাতে পুনরায় অপরাধে জড়িয়ে না পড়ে, সে জন্য চিকিৎসাসেবা ও মনস্তাত্ত্বিক সহায়তা আরও জোরদার করা হবে।”

বৃহস্পতিবার (৯ জুলাই) টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সমাজকল্যাণ মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় পর্যায়ে উন্নীত করার পাশাপাশি এর ধারণক্ষমতা বৃদ্ধি করা হবে। আগের তুলনায় উন্নয়ন কেন্দ্রে শিশুদের সংখ্যা বেড়েছে। তাই কেন্দ্রের অবকাঠামো সম্প্রসারণ এবং ধারণক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার।

পরিদর্শনের সময় তিনি নির্মাণাধীন নতুন ভবনের কাজের অগ্রগতি ঘুরে দেখেন এবং শিশুদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন। তিনি বলেন, শিশুদের খাবারের মান নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ভবঘুরেদের বিষয়ে মন্ত্রী বলেন, তাদের পুনর্বাসন ও প্রশিক্ষণের জন্য সরকারের পৃথক আশ্রয়কেন্দ্র রয়েছে। আদালতের নির্দেশে সেখানে পাঠানো হলেও অনেকেই পরে আবার আগের জীবনে ফিরে যান। তাই কেবল আইন, পুলিশ বা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব নয়। মাদকদ্রব্যের অপব্যবহার ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা এবং জনসম্পৃক্ততা বাড়াতে হবে।

পরিদর্শনকালে মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান এবং শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) তত্ত্বাবধায়ক ইমরান খান উপস্থিত ছিলেন।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...