জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১০, ২০২৬ ৯:৩২ পিএম

গাজীপুরের শ্রীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় ৬ জনকে আটক করেছে স্থানীয় জনতা ও বিএনপি নেতাকর্মীরা। এসময় তারা পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করে। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

শুক্রবার (১০ জুলাই) দুপুর আড়াইটার দিকে শ্রীপুর-সাতখামাইর সড়কের তিতাস গ্যাস পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাদের ব্যবহৃত একটি কালো হায়েস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৫-৪১৮৯) জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলো ময়মনসিংহ জেলার দক্ষিন গফরগাঁও উপজেলার দক্ষিণ হারিনা গ্রামের সামসুল হকের ছেলে রাজু (২৩), একই গ্রামের রফিকের ছেলে তানজিম (১৪), একই উপজেলার গাভী শিমুল গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে ওয়াখি ইসলাম (৩২), কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চর বিশ্বনাথপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে সোবারিজ (২০), একই উপজেলার মাদাখোলা গ্রামের আল আমিননের ছেলে রাব্বি (১৯) এবং চর বিশ্বনাথপুর গ্রামের ফরিদের ছেলে ইমন (২০)।

বরমী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আক্তারুজ্জামান মোল্লা শামীম বলেন, দুপুরে দুটি হায়েস মাইক্রোবাস এবং করতোয়া পরিবহনের একটি ছোট মিনিবাসযোগে ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী শ্রীপুর-সাতখামাইর সড়কের তিতাস গ্যাস পয়েন্ট এলাকায় জড়ো হয়। তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ‘শেখ হাসিনার প্রত্যাবর্তন ২.০ লোডিং…’ এবং ‘আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ঝটিকা মিছিল করার চেষ্টা করে। এসময় তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে।

বরমী ইউনিয়ন পরিষদের সদস্য স্থানীয় বিএনপি নেতা রনি আকন্দ বলেন, ওই সড়কের তিতাস গ্যাস পয়েন্ট এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের প্রস্তুতির খবর পেয়ে স্থানীয় বিএনপি, যুবদলের নেতাকর্মী এবং এলাকাবাসী কয়েকজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে থানায় নিয়ে আসে এবং তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করে। অন্যান্যরা একটি হায়েস মাইক্রোবাস এবং করতোয়া পরিবহনের ছোট মিনিবাসযোগে পালিয়ে যায়।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সাথে জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে। আটক ব্যক্তিদের কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়েছে এবং বিস্ফোরণের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...

পিকআপ সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের হাতলিয়া এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুড়ীর এক ...

কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও শিশুদের অধিকার নিশ্চিতকরণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় জোরদারে একটি সমন্বয় ও পরামর্শ ...