নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১২, ২০২৬ ৬:২৬ পিএম

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই) বাদ আসর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার নিচের টানেলে এ জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, জাতীয় সংসদের সচিব, মন্ত্রী, এমপিসহ বিএনপির সব পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে, ধানমন্ডির তাকওয়া মসজিদে বাদ জোহর মরহুমের প্রথম নামাজ অনুষ্ঠিত হয়।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাবেক এ স্পিকারের মরদেহ তার গ্রামের বাড়ি পঞ্চগড়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এরপর জাতীয় সংসদের নির্ধারিত জায়গাতেই তাকে দাফন করা হবে।

রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল ৯৪ বছর।

এএ

শেয়ার

পাঠকের মতামত

বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

আজ ঢাকার বাতাস মাঝারিমানের

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলায় বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা ...

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ ...