
রপ্তানিমুখী দেশীয় বস্ত্রখাতের জন্য নগদ সহায়তা (ক্যাশ ইনসেনটিভ) উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। বিদ্যমান ১ দশমিক ৫০ শতাংশের পরিবর্তে এ খাতে ৫ শতাংশ নগদ সহায়তা নির্ধারণ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের জন্য এ সুবিধা কার্যকর হবে।
রোববার (১২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১ থেকে এ-সংক্রান্ত এফইপিডি-১ সার্কুলার নম্বর-১৯ জারি করা হয়। সার্কুলারটি দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রপ্তানিমুখী দেশীয় বস্ত্রখাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাকের বিকল্প হিসেবে দেওয়া নগদ সহায়তা ১ দশমিক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে।
তবে এ সুবিধা পেতে হলে রপ্তানিকারকদের কিছু শর্ত পূরণ করতে হবে। বিজিএমইএ, বিকেএমইএ কিংবা অন্যান্য সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের সদস্য রপ্তানিকারকদের নগদ সহায়তা গ্রহণের আগে দেশীয় উৎস থেকে কাঁচামাল বিশেষ করে সুতা ও কাপড় সংগ্রহের যথাযথ প্রমাণপত্র দাখিল করতে হবে।
এ ছাড়া সুতা ও কাপড় সংগ্রহের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বে জারি করা এফই সার্কুলার নম্বর-০৭ (৩ জুন ২০০৩), এফই সার্কুলার নম্বর-০৯ (৫ মার্চ ২০০১) এবং এ-সংক্রান্ত অন্যান্য নির্দেশনা ও শর্তাবলি অপরিবর্তিত থাকবে।
সার্কুলারে আরও বলা হয়, ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ সময়ের মধ্যে জাহাজীকৃত (শিপড) রপ্তানি পণ্যের ক্ষেত্রে এই বর্ধিত নগদ সহায়তা প্রযোজ্য হবে। বিষয়টি সংশ্লিষ্ট সব গ্রাহক ও রপ্তানিকারককে অবহিত করতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এএ
- ১ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে প্রশাসনের বাধা, প্রতিবাদে বিক্ষোভ
- ৩সাউথ বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৫এনআরবিসি ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৬লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৭ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৮ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে এক লাখ স্বেচ্ছাসেবক
- ৯‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা
- ১০জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম
- ১প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৬সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ৭মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৮চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৯চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ১০হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে





পাঠকের মতামত