
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এম. আতিকুর রহমান এবং উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা।
শুভেচ্ছা বিনিময়কালে ছাত্রদলের নেতৃবৃন্দ নবনিযুক্ত ভিসি ও প্রো-ভিসির হাতে ফুলের তোড়া তুলে দেন এবং তাঁদের নতুন দায়িত্ব পালনে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান।
এ সময় ছাত্রদলের নেতারা আশা প্রকাশ করেন, নবনিযুক্ত উপাচার্য ও উপ-উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা, প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে। পাশাপাশি শিক্ষার্থীবান্ধব পরিবেশ, সুশাসন ও একাডেমিক অগ্রগতির মাধ্যমে বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে বলেও তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাকিবুল কবির নিহাল, সাধারণ সম্পাদক মো. ইফতিখারুল আলম বসুনীয়া, সিনিয়র সহ-সভাপতি ফাহিম হোসেন, সহ-সভাপতি মো. এরশাদ সরকার, দপ্তর সম্পাদক পারভেজ মোশারফ এবং প্রচার সম্পাদক জাহিদ হাসান সহ শাখা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত থেকে নবনিযুক্ত উপাচার্য ও উপ-উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম. আতিকুর রহমানকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেনকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এনজে
- ১ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪বাটা সু’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫মেঘনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬এশিয়া ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮এআই ও ফ্যাক্ট-চেকিংয়ে দক্ষতা বাড়াতে বাকৃবিতে পিআইবির প্রশিক্ষণের সমাপনী
- ৯ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
- ১০চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৫ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত