
“মাঠে হবে গোলের লড়াই, মাদকের বিরুদ্ধে আমরা সবাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ, সচেতন ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক ফুটবলার, বীর মুক্তিযোদ্ধা ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবসমাজকে মাদকাসক্তি, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার বিকল্প নেই। সেই লক্ষ্য থেকেই মাদকবিরোধী প্রতিপাদ্য নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, সাবেক ও বর্তমান ফুটবলার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় দৌলতপুর উপজেলা ফুটবল দল ও মিরপুর উপজেলা ফুটবল দল। শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত সময়ে ২-১ গোলের ব্যবধানে জয় তুলে নেয় দৌলতপুর উপজেলা দল। ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়দের দৃষ্টিনন্দন নৈপুণ্য, দ্রুতগতির আক্রমণ এবং দর্শনীয় গোল দর্শকদের মুগ্ধ করে।
খেলা দেখতে বিকেল থেকেই স্টেডিয়ামে ভিড় করেন বিভিন্ন বয়সের হাজারো ফুটবলপ্রেমী। গ্যালারিভর্তি দর্শকের করতালি, উচ্ছ্বাস ও সমর্থনে উদ্বোধনী ম্যাচটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর জেলা পর্যায়ের এমন একটি বড় ফুটবল আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে বলে মনে করছেন ক্রীড়াসংশ্লিষ্টরা।
আয়োজকরা জানান, জেলার বিভিন্ন উপজেলার অংশগ্রহণে অনুষ্ঠিত এ গোল্ডকাপ টুর্নামেন্টে প্রতিটি ম্যাচে প্রতিযোগিতাপূর্ণ ফুটবল উপভোগের সুযোগ পাবেন দর্শকরা। একই সঙ্গে এই আয়োজন জেলার ফুটবল প্রতিভা বিকাশ এবং ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে কুষ্টিয়ার ফুটবলে নতুন প্রতিভা উঠে আসবে এবং জেলার ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।
টিআর
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৫বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৯চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ১০সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না





পাঠকের মতামত