জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬ ৫:১২ পিএম

খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বাসিন্দা আব্দুর রশিদ সানা জমি দখল, চাঁদাবাজি, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে কয়রা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

রোববার (২৬ জুলাই) দুপুর ১টায় কয়রা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি অভিযোগ করেন, প্রতিবেশী জহুরুল শিকারী, কোহিনুর সানা, বাপ্পি ওরফে শুভ, আশিক, রবিউল সানাসহ তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে তাদের ভোগদখলে থাকা জমিজমা ও মৎস্যঘের জোরপূর্বক দখলের উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শন, বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মৎস্যঘেরে ক্ষয়ক্ষতি এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে। চাঁদার টাকা না দিলে তাকে ও তার পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, গত ৭ জুলাই রাত সাড়ে ৯টার দিকে বাগালী মৌজায় তাদের ৯ একর আয়তনের মৎস্যঘেরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অভিযুক্তরা হামলা চালায়। এ সময় তারা ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে বলে অভিযোগ করা হয়। হামলার সময় বাধা দিতে গেলে তার ছোট ভাই মিনারুল সানা ও তার স্ত্রী রেহেনা খাতুনকে মারধর করে তাড়িয়ে দিয়ে মৎস্যঘেরটি জোরপূর্বক দখলে নেয় বলে অভিযোগ করেন তিনি।

আব্দুর রশিদ সানা আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আমার বড় ভাই খলিলুর রহমান সানা বাদী হয়ে কয়রা থানা পুলিশ ও খুলনার পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেওয়া দায়ের করেন। কিন্তু অভিযোগের পরও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে তিনি দাবি করেন। বরং অভিযুক্তরা দখল করা মৎস্যঘের নিজেদের নিয়ন্ত্রণে রেখে তাকে ও তার পরিবারের সদস্যদের অব্যাহতভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে আব্দুর রশিদ সানা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, জবরদখলকৃত মৎস্যঘের ফেরত প্রদান এবং তার পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...