নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬ ১১:৪৭ এএম

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছেই। এমন অবস্থায় টানা কয়েক দিন ধরেই রাজধানী ঢাকার বাতাসে ফিরেছে কিছুটা স্বস্তি।

আজ বুধবার বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান ২৭তম। যার বায়ুমান স্কোর ৮৫। যা ‘মডারেট’ বা মাঝারি হিসেবে বিবেচিত হয়।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। যার বায়ু মান স্কোর ২০৬। এই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের বায়ুমান স্কোর ১৭২ এবং তৃতীয় স্থানে থাকা কুয়েত সিটির স্কোর ১৬৩।

চতুর্থ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড। যার বায়ুমান স্কোর ১৫৬। এছাড়া এ ছাড়া তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। যার বায়ুমান স্কোর ১৫৫।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত।

৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

১০ জেলায় বন্যার আশঙ্কা

দেশের কয়েকটি অঞ্চলে এবং ভারতের সীমান্তবর্তী উজানে ভারী বৃষ্টির কারণে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার ...

জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি

জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে মাটি ও মানুষের প্রত্যাশা পূরণে প্রাতিষ্ঠানিক সংস্কার ও আধুনিকায়নের ধারাবাহিকতা ...

রাষ্ট্রদূত আব্দুল মুহিত ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে

দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতায় ‌‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেছেন ...

আইনমন্ত্রী ১৬ বছরে ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে

গত ১৬ বছরের শাসনামলে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে পাখির মতো ...

জুলাই বিপ্লব ছিল স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোরণ: স্বাস্থ্যমন্ত্রী

২০২৪ সালের জুলাই বিপ্লব ছিল দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোরণ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার ...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত যে ডকুমেন্টারিতে শহীদ ...