
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১২ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে ফোর্ট হুড এক বিবৃতিতে জানিয়েছে, অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারটি টেক্সাসের সালাডো এলাকায় বিধ্বস্ত হয়। এতে থাকা দুই সেনাসদস্যই নিহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার পর ফোর্ট হুডের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং স্থানীয় জরুরি সেবা সংস্থার কর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।
তবে দুর্ঘটনার সময় হেলিকপ্টারটি কী ধরনের কার্যক্রমে নিয়োজিত ছিল, সে বিষয়ে সামরিক কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।
নিহত দুই সেনাসদস্যের পরিচয়ও তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। তাদের স্বজনদের বিষয়টি জানানোর পর পরিচয় প্রকাশ করা হবে বলে জানিয়েছে ফোর্ট হুড কর্তৃপক্ষ।
এদিকে, এই দুর্ঘটনার প্রায় দুই মাস আগে ক্যালিফোর্নিয়ায় একটি মার্কিন বিমানবাহিনীর B-52 বোমারু বিমান বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনায় বিমানে থাকা আটজনই নিহত হন।
সূত্র: এএফপি
এনজে
- ১ইউজিসির নিয়ম অমান্য করেই চলছে বেরোবিতে নিয়োগ-পদোন্নতি
- ২ভরিতে ১৬৩৩ টাকা বাড়লো সোনার দাম
- ৩বৈশ্বিক সূচকে আজ ঢাকার বায়ু মাঝারিমানের
- ৪সূচকের পতনে চলছে লেনদেন
- ৫বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ
- ৬কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫
- ৭কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ৮কুয়েটের অধ্যাপকের ওপর দুর্বৃত্তদের হামলা
- ৯মোল্লা কলেজ সংঘর্ষের দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ
- ১০মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৪৬০ বাংলাদেশি আটক
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৩কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৬চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৭গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ৮কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল বরখাস্ত
- ৯সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ১০গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক





পাঠকের মতামত