
ভারতের পশ্চিমবঙ্গে তৃতীয়বারে মতো ক্ষমতায় বসতে চলেছে মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। এরই মধ্যে নিজেদের হার স্বীকার করে নিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। মেনে নিলেন মমতা বন্দোপাধ্যায়কে জনগণ ফের মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছেন।
রোববার দুপুরে সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় কৈলাস বলেন, ‘ট্রেন্ড দেখে মনে হচ্ছে জনতা মমতা দিদিকে ফের মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছে। কিন্তু আমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবো। তবে আমাদের প্রত্যাশা মতো ফল হয়নি। তবে আমরা অনেকটা এগিয়েছি। গত বিধানসভা নির্বাচনে আমাদের ৩টি আসন ছিল। তার থেকে অনেকটা এগিয়েছি।’
কৈলাস জানান, ফলাফল নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা হয়েছে তার। ফলাফলের ব্যাপারে তাকে জানিয়েছেন তিনি।
কৈলাস বলেন, ‘অনেকের হারে আমি আশ্চর্য হয়েছি। বাবুলদা, লকেট জি, রাহুল সিনহার হারে আমি আশ্চর্য হয়েছি।’
কিন্তু কেন এমন খারাপ ফল হল বিজেপির? জবাবে কৈলাস বলেন, ‘দিদির চোট লেগেছে সেই আবেগ কাজ করে থাকতে পারে। বহিরাগত ইস্যুও কাজ করে থাকতে পারে। আমরা সেটা বিশ্লেষণ করে দেখবো।’ সূত্র: হিন্দুস্তানটাইমস
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ





পাঠকের মতামত