
ভাইরাস প্রতিরোধে রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন এক ডোজই যথেষ্ট বলে দাবি করেছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে স্পুটনিকের দু’টি ডোজ ও একটি ডোজের কার্যকারিতার ফারাক কিছুটা থাকবে বলেও জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৬ মে) এ খবর জানায় নিউ ইয়র্ক টাইমস।
রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)-এর তরফে একটি বিবৃতিতে এ দাবি করা হয়েছে, স্পুতনিক-ভি টিকার দু’টি ডোজ নিলে তার কার্যকারিতা হবে ৯১ দশমিক ৬ শতাংশ। তবে এক ডোজের ক্ষেত্রে কার্যকারিতা কিছুটা কমে হবে ৭৯ দশমিক ৪ শতাংশ।
রাশিয়ার তৈরি ওই টিকাটি ৬০টি দেশে অনুমোদিত। তবে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি এবং আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন স্পুটনিক ভি-কে অবশ্য অনুমোদন দেয়নি।
বিবৃতিতে আরো বলা হয়েছে, গত বছর ৫ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৫ এপ্রিল পর্যন্ত চলা পরীক্ষার উপর ভিত্তি করেই স্পুতনিকের একটি ডোজ অনুমোদন দেওয়া হয়েছে। গোটা বিশ্বে প্রায় ২ কোটি মানুষ স্পুতনিকের প্রথম ডোজ নিয়েছেন।
বিষয়টি বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হলেও এতে টিকাকরণের গতি ও মানুষের সুরক্ষা আরো বাড়বে বলে মনে করছে রাশিয়া।
- ১আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ৭প্রাইম ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ৯রিলায়েন্স ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০লোহিত সাগর এড়িয়ে উত্তমাশা অন্তরীপের পথে সৌদির ৮ ট্যাংকার
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৬গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৯চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ১০যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন





পাঠকের মতামত