প্রকাশিত: মে ২৭, ২০২১ ২:৪১ পিএম , আপডেট: মে ২৭, ২০২১ ৬:৩৯ পিএম

প্রতি ডোজ ১০ ডলারে চীন থেকে দেড় কোটি ডোজ করোনার ভ্যাকসিন কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৯তম সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষ এক ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত সচিব শাহিদা আকতার।

তিনি বলেন, ‘জুন, জুলাই ও আগস্টের প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে ভ্যাকসিন আসবে।’

সভায় স্বাস্থ্য সেবা বিভাগের অধীন সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোর (সিএমএসডি) জন্য ৫৪ কোটি টাকায় নয়টি প্রতিষ্ঠান থেকে ছয় লাখ আরটি-পিসিআর টেস্ট কিট কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এ ছাড়া, স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে স্বাস্থ্য অধিদফতরের ‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস’ প্রকল্পের আওতায় এক হাজার ১৫৪ জন জনবল নিয়োগ প্রদান এবং ১৩৩ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৪১৬ টাকায় জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউএনএফপিএ-এর কাছ থেকে ৪৮টি যানবাহন (আউটসোর্সিং) কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এদিন স্থানীয় সরকার বিভাগের দুটি, স্বাস্থ্য সেবা বিভাগের দুটি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি, পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের একটি প্রস্তাবনা উত্থাপন করা হয়। আটটি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ দুই হাজার ৫০০ কোটি ৭৮ লাখ ৩৬ হাজার ৭৫০ টাকা। মোট অর্থায়নের মধ্যে সরকার (জিওবি) দেবে দুই হাজার ১১ কোটি ৫১ লাখ ৯৬ হাজার ৩৯৩ টাকা এবং বিশ্বব্যাংক, এডিবি, এএফডি ও ইআইবির ঋণ ৪৮৯ কোটি ২৬ লাখ ৪০ হাজার ৩৫৭ টাকা।

শেয়ার

পাঠকের মতামত

জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) আটকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক ...

সেবার মানসিকতা ছাড়া চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

সেবার মানসিকতা না থাকলে দেশের চিকিৎসাব্যবস্থার মানোন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ...

ড্যাবের চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির সহযোগী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ...

স্বরাষ্ট্রমন্ত্রী ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমুদ্রসম্পদ এবং সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব ...

আজ ঢাকার বায়ুর মান সহনীয়

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে আজ শুক্রবার ঢাকার বাতাসের মান ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে ...