
করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে ৮৫০০ মানুষের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ৪ লাখের বেশি মানুষের।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ড ও মিটারের তথ্য মতে, শনিবার (১৯ জুন) সকাল পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৩৮ লাখ ৬৬ হাজার ৮৬২ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৮ হাজার ৫২৩ জন। এর আগের দিন মারা যান ৮ হাজার ৭৪০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৮৯৭ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৩ লাখ ৮৮ হাজার ১৮৭ জনের। বিশ্বে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৭ কোটি ৮৫ লাখ ৯৬ হাজার ৭৪৫ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৬ কোটি ৩১ লাখ ১৩ হাজার ২৬১ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৩ লাখ ৯৩ হাজার ২৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ১৬ হাজার ৯২০ জন মানুষ মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৮৬ লাখ ৭৫ হাজার ৯২৯ জন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৭৮ লাখ ২ হাজার ১৭৬ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৯৮ হাজার ৬২১ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৬১ লাখ ৩৬ হাজার ৯৬৮ জন।
করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৯৮ লাখ ২২ হাজার ৭৬৪ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৫ হাজার ১৬৭ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ৮৭৯ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
- ১লোহিত সাগর দিয়ে চলাচলে ফি না নেওয়ার ঘোষণা হুথিদের
- ২সাংবাদিক অজিত কুমার মুকুলের ৩৫ তম মৃত্যুবার্ষিকী
- ৩চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৪খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের তিন জন নিহত
- ৫ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১ শতাংশ
- ৬শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৭সাপ্তাহিক দর পতনের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ৮সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সাক্ষাৎ
- ১০সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৫এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৮ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৯শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ১০বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল





পাঠকের মতামত