প্রকাশিত: জুন ১৯, ২০২১ ১২:৪৩ পিএম

করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে ৮৫০০ মানুষের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ৪ লাখের বেশি মানুষের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ড ও মিটারের তথ‌্য মতে, শনিবার (১৯ জুন) সকাল পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৩৮ লাখ ৬৬ হাজার ৮৬২ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৮ হাজার ৫২৩ জন। এর আগের দিন মারা যান ৮ হাজার ৭৪০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৮৯৭ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৩ লাখ ৮৮ হাজার ১৮৭ জনের। বিশ্বে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৭ কোটি ৮৫ লাখ ৯৬ হাজার ৭৪৫ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৬ কোটি ৩১ লাখ ১৩ হাজার ২৬১ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৩ লাখ ৯৩ হাজার ২৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ১৬ হাজার ৯২০ জন মানুষ মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৮৬ লাখ ৭৫ হাজার ৯২৯ জন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৭৮ লাখ ২ হাজার ১৭৬ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৯৮ হাজার ৬২১ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৬১ লাখ ৩৬ হাজার ৯৬৮ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৯৮ লাখ ২২ হাজার ৭৬৪ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৫ হাজার ১৬৭ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ৮৭৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

শেয়ার

পাঠকের মতামত

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নিজেদের লক্ষ্য অর্জন ও ইরানকে দুর্বল করার মিশনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য ...

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিনিদের হামলা বন্ধ

ইরানে টানা দুই সপ্তাহ হামলা চালানোর পর গত দুইদিন ধরে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। মূলত ...

‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে বেশ কয়েকদিন ধরেই উত্তাল ছিল ভারত। রাজধানী নয়াদিল্লি থেকে ...