
ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানের ওপর আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে তার জবাবে জাঙ্গান বলেছেন, ইরানের বাইরে তার এমন কোনো সম্পদ নেই যা আমেরিকা বাজেয়াপ্ত করতে পারে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ কর একথাও বলেছেন, তার মন্ত্রণালয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়ে ইরানের তেল শিল্পের কোনো ক্ষতি করা যাবে না।
জাঙ্গানে নিজের অফিসিয়াল টুইটার পেজে আরো লিখেছেন, বিশ্বের ওপর এক মেরুকেন্দ্রীক শাসনের দিন গত হয়ে গেছে। আমেরিকা ইরানের তেল রপ্তানিকে শূন্যের কোঠায় নামিয়ে আনার যে ঘোষণা দিয়েছিল তাতে চরম ব্যর্থ হওয়ার পর এখন এই অসাড় নিষেধাজ্ঞা দিয়েছে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের বিরুদ্ধে আমেরিকার আরোপিত নয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি এক টুইটার বার্তায় বলেছেন, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়েন একথা স্বীকার করেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানি জনগণকে কষ্ট দেয়ার জন্য নিষেধাজ্ঞা আরোপের সবটুকু সামর্থ্য কাজে লাগিয়েছে।
জারিফ আরো বলেন, এখন আমেরিকার মুখ থেকে একথা শুনতে বাকি আছে যে, সে নিষেধাজ্ঞায় আসক্ত হয়ে পড়েছে। মার্কিন প্রশাসনকে উপদেশ দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই বদভ্যাস ত্যাগ করুন। ইরানের বিরুদ্ধে এর চেয়ে বেশি অর্থনৈতিক যুদ্ধ চালালে তার পরিণতি ওয়াশিংটনের জন্যই ভালো হবে না।
- ১ঢাকা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ৫প্রাইম ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ৭রিলায়েন্স ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮লোহিত সাগর এড়িয়ে উত্তমাশা অন্তরীপের পথে সৌদির ৮ ট্যাংকার
- ৯জনতা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০কবি নজরুল কলেজের ইলেকট্রিশিয়ান আমানের স্ত্রী নিখোঁজ
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৬গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৯চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ১০যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন





পাঠকের মতামত