
ফিলিপাইনের বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্তের ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। সামরিক বাহিনীর সদস্যদের বহনকারী বিমানটি স্থানীয় সময় রোববার দেশটির দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত হয়। প্রথমদিকে জানানো হয়েছিল যে, সি-১৩০ বিমানটিতে ৮৫ জন আরোহী ছিল। পরবর্তীতে জানা যায় এতে ৯২ জন আরোহী ছিল। খবর রয়টার্সের।
সুলু প্রদেশের পাতিকুলে বিমানটি অবতরণের সময় রানওয়ে হারিয়ে ফেলে। পরে এটি বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া যায়। সেনাবাহিনীর প্রধান জেনারেল কিরিলিতো সোবেজানা এএফপিকে জানিয়েছেন, বিমানটি সুলু প্রদেশের জোলো দ্বীপের একটি বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে।
তিনি বলেন, ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা কাজ করছেন। আরও বেশি মানুষকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ওই কর্মকর্তা জানান, বিমানে থাকা বেশিরভাগ আরোহীই সম্প্রতি সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের একটি যৌথ টাস্ক ফোর্সে কাজ করার জন্য ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছিল।
তিনি বলেন, এটা দুর্ভাগ্যজনক। অবতরণের সময় বিমানটি রানওয়ে খুঁজে পাচ্ছিল না। পরবর্তীতে অবতরণের চেষ্টা করতে থাকে এবং এটি বিধ্বস্ত হয়।
ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী দেলফিন লরেনজানা এক বিবৃতিতে জানান, বিমানটিতে ৯২ জন আরোহী ছিলেন। এখন পর্যন্ত জখম ও আহত অবস্থায় ৪০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ১৭ জনের মরদেহ পাওয়া গেছে।
সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল এডগার্ড আরেভালো বলেন, বিমানটি হামলা চালানো হয়েছে এখন পর্যন্ত এমন কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। এছাড়া এখনও পর্যন্ত উদ্ধারকাজও শুরু করা সম্ভব হয়নি। হতাহতদের উদ্ধার এবং চিকিৎসাসেবার দিকেই এখন বেশি জোর দেয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
- ১৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ২এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৩প্রথমার্ধে মুনাফায় ৮৬% প্রবৃদ্ধি বাংলাদেশ ফাইন্যান্সের
- ৪সরিষাবাড়ীতে ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- ৫বাণিজ্য ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-নেপাল
- ৬বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার
- ৭একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৮ডিবেটিং এডুকেশন সোসাইটির নতুন সভাপতি হেলাল উদ্দিন, সম্পাদক মহিউদ্দিন
- ৯বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত
- ১০ছয় মাসে ইসলামী ব্যাংকের লোকসান ১,৩১৬ কোটি টাকা
- ১নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা
- ৪লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৭জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ১০স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী





পাঠকের মতামত