
হাইতির প্রেসিডেন্ট জোভেন মোসের নিজ বাড়িতে একদল অস্ত্রধারীর হামলার ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন প্রেসিডেন্ট। দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লড জোসেফ এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রী জোসেফ তার বিবৃতিতে জানিয়েছেন, স্থানীয় সময় রাত ১টার (৭ জুলাই) দিকে পোর্ট-অ-প্রিন্স এলাকায় প্রেসিডেন্টের বাড়িতে একদল অস্ত্রধারী লোক হামলা চালায়। এতে প্রাণ হারিয়েছেন প্রেসিডেন্ট। ফার্স্ট লেডি আহত হয়েছেন। তার মাথায় গুলি লেগেছে।
হামলাকারীদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তারা স্প্যানিশ ভাষায় কথা বলছিল বলে জানানো হয়। এছাড়া এ ঘটনার অন্যান্য বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।
প্রধানমন্ত্রী জোসেফ জানিয়েছেন, প্রেসিডেন্টের অবর্তমানে দেশের দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। এছাড়া ওই বিবৃতিতে এ ঘটনাকে বর্বর আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন তিনি।
আমেরিকা অঞ্চলের দারিদ্র্যপীড়িত দেশ হাইতি। দেশটিতে সম্প্রতি ব্যাপক রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটছে। এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন ৫৩ বছর বয়েসী জোভেন মোসে।
- ১চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ২বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী
- ৩শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী
- ৪কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত
- ৫ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
- ৬বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ
- ৭হবিগঞ্জ পৌর এলাকায় জেলা প্রশাসনের ১৪৪ ধারা জারি
- ৮বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ৯আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ১০ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৪স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৫জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৬দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৭পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৮দর বৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস
- ৯বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত