প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২০ ২:২১ পিএম , আপডেট: নভেম্বর ২৮, ২০২০ ১২:৩৪ এএম

গবেষক অধ্যাপক বজলুর রশিদ খন্দকার বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ যতো তরান্বিত হবে জাতীয় আয়ে ততো দ্রুত তা ভূমিকা রাখবে।

তিনি বলেন, বর্তমানে বিশ্বব্যাপী ৪ থেকে ৫ কোটি এসএমই প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান কোটি কোটি মানুষের কর্মসংস্থান করেছে। শিল্পের বিকাশে এসএমই খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত এক ভার্চুয়াল সেমিনারে তিনি এসব কথা বলেন।

এসএমই খাতের উপর অনেক দেশের বড় ইন্ডাস্ট্রি নির্ভরশীল: আহসান মনসুর
অধ্যাপক বজলুর রশিদ খন্দকার বলেন, এমএমই প্রতিষ্ঠানের কল্যাণে কর্ম সংস্থানের প্রবৃদ্ধি বছরে ৮ শতাংশ। এসএমই ঋণ নিয়ে নারীরা বেশি ভালো করছে।

তিনি বলেন, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত যারা ক্ষুদ্র ঋণ নিয়েছে তাদের টার্ন ওভার বেশ ভালো। কোনো কোনো ক্ষেত্রে তা দ্বিগুন। ফলে এই খাতকে সহায়তা দেয়া গেলে কর্মসংস্থান সৃষ্টিতে বেশ বড় ভূমিকা রাখবে।

সেমিনারে উপস্থিত ছিলেন আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ খান।

আরও ছিলেন, ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ও গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর।

সেমিনারে আইডিএলসি ও পিআরআই পরিচালিত একটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।

গবেষণাটি পরিচালনা করেন ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ও গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর ও অধ্যাপক বজলুর রশিদ খন্দকার।

গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক বজলুর রশিদ খন্দকার।

এতে দেখানো হয়, ২০১৯ সালে আইডিএলসি থেকে ক্ষুদ্র ঋণ নিয়েছেন প্রায় ১৪ হাজার মানুষ। এরমধ্যে ৩০ শতাংশ মাইক্রো ও ৭০ শতাংশ স্মল। এখান থেকে ঋণ নিয়ে প্রতিটি প্রতিষ্ঠান অন্তত ১৬ জনের কর্ম সংস্থান করেছে বলেও গবেষণায় উঠে আসে।

সেমিনারটি সঞ্চালনা করেন সায়েমা হক বিদিশা।

শেয়ার

পাঠকের মতামত

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির

পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে মার্চেন্ট ব্যাংক জিএসপি ইনভেস্টমেন্ট লিমিটেডের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে ...

জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা

শেয়ারবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার লিমিটেডের শেয়ারদরের অস্বাভাবিক দরবৃদ্ধি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নজরদারিতে এসেছে। এ ...

অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্ব

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিকভাবে ...