
বিশ্বব্যাপী বাণিজ্যে সক্ষমতা বৃদ্ধি ও আর্ন্তজাতিক বাজারে প্রবেশে সহায়তার স্বীকৃতি হিসেবে চলতি বছর ‘এক্সপোর্ট লঞ্চপ্যাড বাংলাদেশ’র সনদপত্র প্রদান করা হয়েছে।প্রাথমিক পর্বে দেশের ৯টি শিল্প, ব্যাংক, ট্রেড চেম্বার ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের মোট ২৯ জনকে এই সনদপত্র দেয়া হয়।
এই সনদপত্র প্রদান করেন ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি), ট্রেড ফ্যাসিলিটেশন অফিস-কানাডা (টিএফও কানাডা) ও বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)নামের তিনটি প্রতিষ্ঠান।
আজ শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। এসব প্রতিষ্ঠানের পক্ষে প্রধান নির্বাহী, প্রেসিডেন্ট, গবেষক, ব্যবস্থাপক, উপ-পরিচালকসহ শীর্ষ কর্মকর্তারা এই প্রশংসাপত্র গ্রহণ করেন।
এই পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই), বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি), এসএমই ফাউন্ডেশন (এসএমইএফ), ওমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডব্লিওইএবি) এবং ওমেন এন্টারপ্রেনার নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ডব্লিওইএনডি)।
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ব্যবসা উন্নয়নে ভূমিকার ভিত্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানের আগ্রহী ৬০ জনের মধ্য থেকে ৩২ জনকে অনলাইন প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়। প্রশিক্ষণ চলতি বছরের জুলাই মাস থেকে শুরু হয়ে শেষ হয় অক্টোবরে। পরে মানদণ্ডের ভিত্তিতে ৯টি প্রতিষ্ঠানের চূড়ান্তভাবে ২৯ জনকে নির্বাচন করা হয়।
নির্বাচিত এই প্রশিক্ষকরা ভবিষ্যতে দেশের সম্ভাবনাময় ব্যবসা-উদ্যোক্তাদের বাণিজ্যে সম্প্রসারণ ও আন্তর্জাতিক বাজারে প্রবেশে যাবতীয় পরামর্শ ও সহায়তা প্রদান করবেন।
দেশের বিজনেস কনসালট্যান্ট প্রতিষ্ঠান-লাইট ক্যাসল পাটনার্স আয়োজিত এই সনদপত্র প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান, রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান, বিপিসি’র সমন্বয়ক এ এইচ এম শফিকুজ্জামান প্রমুখ।
এছাড়া অনলাইন প্লাটফর্ম জুমে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোইট প্রিফনটেইন, আইটিএফসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা হানি সলেম সনবল, টিএফও-কানাডার নির্বাহী পরিচালক স্টিভ টিপম্যান।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত