
যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের কাছে একই পরিবারের ৬ শিশুসহ ৯ জন নিহত হয়েছে। আফগানিস্তানে কাজ করা মার্কিন সংবাদ সংস্থা সিএনএনের এক সাংবাদিককে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার (২৯ আগস্ট) কাবুলে যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালিয়েছে। এ হামলার পর মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে বলা হয়, কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে হুমকি হয়ে দাঁড়িয়েছে আইএস-কে। আত্মরক্ষার জন্য ওই হামলা চালানো হয়েছে। এছাড়া চারদিন আগে আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১৭৫ জন নিহত হয়েছে।
কাবুলে এই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যারা কাবুলে মার্কিনিদের ওপর হামলা চালিয়েছে, তাদেরকে অবশ্যই চড়া মূল্য দিতে হবে। বাইডেনের এমন হুঁশিয়ারির একদিন পরই ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনী।
পেন্টাগনের একটি সূত্র সংবাদমাধ্যম সিএনএন-কে জানিয়েছে, বিস্ফোরণে একই পরিবারের নয়জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ছয়টি শিশু আছে। পেন্টাগনের অন্য এক সূত্র সংবাদ সংস্থা এপি-কে জানিয়েছিল, ড্রোন হামলায় তিন শিশুর মৃত্যু হয়েছে। কোনো কোনো সূত্রের দাবি, আরও বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৯শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ১০চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২





পাঠকের মতামত