
বিশ্বের যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার ও তাদের জার্মান সহযোগী বায়োএনটেকের তৈরি করোনার টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে বাহরাইন।
শুক্রবার (৪ ডিসেম্বর) বাহরাইনের জাতীয় স্বাস্থ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এনএইচআরএ) এ অনুমোদন দিয়েছে। দেশটির জাতীয় বার্তা সংস্থা বিএনএ’র বরাত দিয়ে আল জাজিরা এক প্রতিবেদন প্রকাশ করেছে।
বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে টিকা ব্যবহারের অনুমোদন দিল বাহরাইন। গত ৩ ডিসেম্বর প্রথম দেশ হিসেবে ফাইজারের টিকা ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাজ্য।
এনএইচআরএ জানায়, ফাইজারের করোনা টিকা উচ্চঝুঁকিপূর্ণ রোগীদের ওপর ব্যবহারের জন্য বাহরাইন অনুমোদন দিয়েছে।
তবে কি পরিমাণ টিকা কেনা হয়েছে বা কবে নাগাদ এটি প্রয়োগ শুরু হবে সে বিষয়ে এখনও কিছু জানায়নি বাহরাইন। এ নিয়ে মন্তব্য করেনি ফাইজারও।
প্রতিবেদনে বলা হয়, বাহরাইনের জন্য ফাইজারের টিকা পরিবহন ও বিতরণ বড় চ্যালেঞ্জ হবে। কারণ এই টিকা পরিবহন ও সংরক্ষণ করতে হবে মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আর মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় নিয়মিতই।
বাহরাইন টিকা পরিবহনে তাদের রাষ্ট্রীয় বিমান সংস্থা গালফ এয়ারের উড়োজাহাজ ব্যবহার করতে পারে। এছাড়া তাদের পার্শ্ববতী দেশ সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস এয়ারলাইন্স জানিয়েছে, তারা উচ্চশীতল তাপমাত্রায় টিকা পরিবহনের জন্য নিজেদের প্রস্তুত করছে।
করোনা সংক্রমণ থেকে মুক্ত হতে এই টিকা তিন সপ্তাহের ব্যবধানে দুই ডোজ নিতে হবে।
বাহরাইন ইতোমধ্যে চীনের সিনোফর্মের তৈরি করোনা টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এই টিকা প্রায় ৬ হাজার মানুষকে দেওয়া হয়েছে।
এনএফআরএ’র প্রধান নির্বাহী মরিয়ম আল-জালাহমা বলেছেন, ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমোদন দেশটিতে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বায়োএনটেক জানিয়েছে, তারা ২০২১ সালের মধ্যে সারা বিশ্বে ৫৭ কোটি টিকার ডোজ সরবরাহে চুক্তিবদ্ধ হয়েছে। প্রয়োজনে আরও ৬০ কোটি ডোজ সরবরাহের বিকল্প ব্যবস্থা নিয়ে রেখেছে। সংস্থাটি আশা করছে, আগামী বছরের মধ্যে বিশ্বব্যাপী তারা অন্তত ১৩০ কোটি টিকার ডোজ সরবরাহ করতে পারবে।
পারস্য উপসাগরের সৌদ আবর উপকূলের দ্বীপ রাষ্ট্র বাহরাইনের জনসংখ্যা ১৬ লাখ। এখন পর্যন্ত ৮৭ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন অন্তত ৩৪১ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৮৫ হাজারের বেশি মানুষ।
বাণিজ্য প্রতিদিন/এমআর
- ১`যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও হামলা করবে না’
- ২টেকনো ড্রাগসের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ৩আরএকে সিরামিকসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪পিপলস ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫পিকআপ সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- ৬কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৭জলবায়ু পরিবর্তনের প্রভাবে আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৮আজ ফের শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- ৯দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ১০এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৩কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৬সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৭সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৮চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ৯সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই
- ১০২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা





পাঠকের মতামত