
বাংলাদেশে প্রথমবারের মতো প্রায় ২ কোটি টাকা ভ্যাট দিয়েছে মাইক্রোসফট। গত জুলাইয়ে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) নেওয়ার পর চলতি সেপ্টেম্বরে প্রথমবার তাদের সেবা বিক্রির বিপরীতে ভ্যাটের অর্থ সরকারি কোষাগারে জমা দিয়েছে। তবে ভ্যাটের রিটার্ন জমা দিতে সময় চেয়েছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া অনাবাসিক প্রতিষ্ঠান হিসেবে ফেসবুক, গুগল ও আমাজন আগের মাসগুলোর মতো চলতি মাসেও ভ্যাট দিয়েছে। ফেসবুকের তিনটি সহযোগী প্রতিষ্ঠান ২ কোটি ৫৬ লাখ ১ হাজার ৬১৪ টাকা ভ্যাট দিয়েছে। তার মধ্যে ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড ২ কোটি ৫৫ লাখ ৫৯ হাজার ৮৪০, ফেসবুক পেমেন্টস ইন্টারন্যাশনাল লিমিটেড ২৫ হাজার ৭০৯ এবং ফেসবুক টেকনোলজিস আয়ারল্যান্ড লিমিটেড ১৬ হাজার ৬৫ টাকা ভ্যাট দিয়েছে। এ ছাড়া বিশ্বের আরেক টেক জায়ান্ট গুগল এশিয়া প্যাসিফিক চলতি মাসে ১ কোটি ৭০ লাখ এবং বৈশ্বিক ই–কমার্স ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম আমাজন ৩৪ লাখ ৭১ হাজার ৮৪৬ টাকা ভ্যাট দিয়েছে।
সিঙ্গাপুরের ঠিকানা ব্যবহার করে মাইক্রোসফট রিজিওনাল সেলস পিটিই লিমিটেড গত জুলাইয়ে বিআইএন নিবন্ধন নেয়। মাইক্রোসফট বিজ্ঞাপন প্রচারের পাশাপাশি সফটওয়্যার ও অ্যাপস বিক্রি করে। এ ছাড়া ইয়াহুর কার্যক্রম মাইক্রোসফটের সঙ্গে যুক্ত। সে জন্য ইয়াহু যেসব সেবা দেয়, তার বিপরীতেও ভ্যাট দিতে হবে।
- ১বাগেরহাটে হাসপাতালের গেটে অ্যাম্বুলেন্সে ভয়াবহ আগুন
- ২বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা
- ৩শ্রীপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
- ৪রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
- ৬২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৭সরিষাবাড়ীতে ছাত্রদলের দুই নেতার পদত্যাগ
- ৮আমরা আর বাংলাদেশে জ্বালাও-পোড়াও দেখতে চাই না
- ৯মাদারীপুরে হত্যা ও বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার
- ১০জাপানে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে হার্টফুল লিমিটেডের সেমিনার
- ১চাঁদপুরে ঘূর্ণিস্রোতে সাড়ে চার হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি
- ২‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’র খসড়ার চূড়ান্ত অনুমোদন
- ৩শিবচরে মেজর ছেলের প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ, মানববন্ধন
- ৪ব্যাংক রেজুলেশন আইনের ১৮ক ধারা বিলুপ্ত হচ্ছে
- ৫অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র: তথ্যমন্ত্রী
- ৬অভিবাসন ব্যয় কমাতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৭ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৮এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ৯এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক
- ১০সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ





পাঠকের মতামত