
চোটের কারণে খেলতে পারছেন না লিওনেল মেসি। তবে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) জয়রথ ছুটছেই। শনিবার রাতে নিজেদের মাঠে মঁপেলিয়েকে ২-০ গোলে হারিয়ে টানা অষ্টম জয় তুলে নিয়েছে মাওরিসিও পচেত্তিনোর শিষ্যরা।
পার্ক দেস প্রিন্সেসে মঁপেলিয়ে অবশ্য ভালোই লড়াই করেছে। পিএসজির ১৬ শটের মধ্যে ৫টি ছিল লক্ষ্যে, মঁপেলিয়ে ১০ শটে ৪টি লক্ষ্যে রাখতে পেরেছিল। কিন্তু গোলমুখ খুলতে পারেনি।
মাঠজুড়ে স্বপ্রতিভ ছিলেন নেইমার। দারুণ খেলেছেন কিলিয়ান এমবাপেও। তবে দুই তারকার কেউই গোল পাননি। ২৭ মিনিটে পিএসজিকে এগিয়ে দেন ইদ্রিস গোয়ি। অ্যাঞ্জেল ডি মারিয়ার কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে জাল খুঁজে নেন সেনেগালিজ মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষকে চাপে রাখে পিএসজি। ৬০ থেকে ৬৬ মিনিটের মধ্যে তিনটি ভালো সুযোগ হাতছাড়া করে তারা। নেইমার-এমবাপে দুজনই মিস করেন।
৮৮তম মিনিটে ডি মারিয়ার জায়গায় ড্রাক্সলারকে মাঠে নামান পচিত্তিনো। নেমেই ব্যবধান দ্বিগুণ করেন ড্রাক্সলার। নেইমারের পাস থেকে নেওয়া তার শট গোলরক্ষকের দুই পায়ের ফাঁক গলে জালে জড়ায়।
এই জয়ের পর ২৪ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে আছে পিএসজি। দুই নম্বরে থাকা মার্শেইয়ের পয়েন্ট ১৪।
- ১ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৩আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৪তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৫সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ৬জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৭মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন এমপি হামিদুর রহমান
- ৮বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চকরিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত
- ৯মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ১০এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৭চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৮ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৯রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত