
শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। জামাল ভুঁইয়ারা ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন। পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন তপু বর্মণ।
ম্যাচের শুরু থেকেই দারুণ খেলতে থাকে জামাল ভুঁইয়ার দল। বিরতিতে যাওয়ার শেষ মুহূর্তে শ্রীলঙ্কান গোলরক্ষকের দুর্দান্ত সেভে গোলের দেখা পায়নি লাল সবুজের প্রতিনিধিরা। রক্ষণ ভাগ-মাঝ মাঠে কতৃত্ব দেখালেও আক্রমণভাগে এসে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ।
প্রথমার্ধ শেষে বল দখলের লড়াই ও আক্রমণে এগিয়ে ছিল অস্কার ব্রুজোনের শিষ্যরা। প্রথমার্ধের ৬২ শতাংশ সময় বল ছিল জামালদের পায়ে। বাংলাদেশ লঙ্কানদের গোলবার লক্ষ্য করে শট নিয়েছে ৭টি। আর লঙ্কানরা নিয়েছে ৫টি।
বিরতির পর আক্রমণের ধার বাড়িয়েছে বাংলাদেশের ফুটবলাররা। ম্যাচের ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল দিয়ে বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন তপু বর্মণ।
এর আগে সাফের আসরে শ্রীলঙ্কার সঙ্গে সবশেষ বাংলাদেশের দেখা হয়েছিল ২০০৯ সালে। সেবার এনামুল হকের জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। দুই দলের সবশেষ দেখা ২০২০ সালে, বঙ্গবন্ধু গোল্ড কাপে। মতিন মিয়া ও মোহাম্মদ ইব্রাহিমের নৈপুণ্যে ৩-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
এবারও শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ দলের ফুটবলাররা।
বাংলাদেশ একাদশ:
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো।
ডিফেন্ডার: ইয়াসিন আরাফাত, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, তারিক রহমান কাজী।
মিডফিল্ডার: জামাল ভুঁইয়া (অধিনায়ক), রাকিব হোসাইন।
ফরোয়ার্ড: জুয়েল রানা, মোহাম্মদ ইবরাহীম, বিপলু আহমেদ, সুমন রেজা।
- ১আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ২জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৩আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক: ডা. শফিকুর রহমান
- ৪বাংলাদেশে এই প্রথম কাঁঠাল থেকে বিস্কুট তৈরি
- ৫প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান
- ৬মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৭দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে চট্টগ্রামের কাঞ্চন পেয়ারা
- ৮রৌমারীতে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ৯শ্রীপুরে কৃষকের বাড়ীতে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট
- ১০চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ১‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ২জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ৫এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ৬শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি
- ৭দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলীয় জোটের স্মারকলিপি প্রদান
- ৮রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৯এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ১০মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল





পাঠকের মতামত