
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যকরী কমিটি সভাপতি এম এ লতিফ ও সাধারণ সম্পাদক কে এম মাসুদ। আজ ৯ ডিসেম্বর বুধবার সকাল ১০ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চাঁদপুর প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত নির্বাচনে এই রায় দেয় সংগঠনের সদস্যরা। নির্বাচনে ১০ পদে ১৭ জন প্রার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে ৩ জন বিনাপ্রতিদ্ধতায় নির্বাচিত হওয়ায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭টি পদে ১৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এম এ লতিফ, সাধারণ সম্পাদক পদে কে এম মাসুদ, সিনিয়র সহ-সভাপতি পদে অভিজিত রায়, সহ-সভাপতি পদে শাওন পাওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শরীফুল ইসলাম, সদস্য পদে অ্যাড. চৌধুরী ইয়াসিন ইকরাম ও বাদল মজুমদার বিজয়ী হয়েছেন।
এছাড়াও বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম অনিক, কোষাধ্যক্ষ পদে আবদুর রহমান গাজী ও দপ্তর সম্পাদক পদে কবির হোসেন মিজি।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইসএম আহসান উল্লাহ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী সভাপতি পদে এম এ লতিফ ৩০ ভোট, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মিজানুর রহমান লিটন ৭ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে কে এম মাসুদ ২০ ভোট, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইদ হোসেন অপু চৌধুরী ৯ ভোট ও শেখ আল মামুন ৭ ভোট, সিনিয়র সহ-সভাপতি পদে অভিজিত রায় ২৬ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী এম এম কামাল ১১ ভোট, সহ-সভাপতি পদে শাওন পাটওয়ারী ২৭ ভোট ও তার প্রতিদ্বন্ধী ফাহিম শাহরিন কৌশিক ১০ ভোট, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. শরীফুল ইসলাম ২৬ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশিক বিন রহিম ১০ভোট, কার্যকরী সদস্য চৌধুরী ইয়াসিন ইকরাম ২৬ ভোট, বাদল মজুমদার ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম সোহেল পেয়েছেন ২০ ভোট।
নির্বাচন চলাকালীন সময়ে ভোট কেন্দ্রে পরিদর্শনে আসেন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. হারুনুর রশিদ, চাঁদপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, ইকবাল হোসেন পাটওয়ারী, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদকক সোহেল রুশদী, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, শাহাদাত হোসেন শান্ত, দপ্তর সম্পাদক ইব্রাহিম রনি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শওকত আলী, সদস্য ফারুক আহম্মদ, চাঁদপুর ফটো জার্ণালিস্ট এসোসিয়েশনের সদ্য সাবেক সভাপতি একে আজাদ ও সাধারণ সম্পাদক তালহা জুবায়ের।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত