
দেশের ই-কমার্স খাতে অস্থিরতা চলছে। এমন এক সময় লেট’স গো মার্ট নামে নতুন আরেকটি ই-কমার্স প্রতিষ্ঠান যাত্রা শুরু করল। তাদের প্ল্যাটফর্মে ইলেকট্রনিকস, ফ্যাশনসহ ১০টি শ্রেণিতে ৮ হাজারের বেশি পণ্যসামগ্রী রয়েছে।
রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউর ডেইলি স্টার সেন্টারের এ এইচ এম মাহমুদুল হক মিলনায়তনে গতকাল মঙ্গলবার নতুন প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. রবিউল আলম, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম মোস্তফা, পরিচালক এস এম আসাদুজ্জামান, প্রধান পরিচালন কর্মকর্তা (সিইও) সৈয়দ আশরাফ-উস-সালেহীন এবং পণ্যদূত হিসেবে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম উপস্থিত ছিলেন।
গোলাম মোস্তফা বলেন, ক্রেতাদের সহজ, ঝামেলাবিহীন ও দ্রুততম সময়ে মানসম্মত পণ্য সরবরাহ করবে লেট’স গো মার্ট। নতুন এই প্ল্যাটফর্মে পোশাক থেকে শুরু করে ইলেকট্রনিকস, হোম অ্যাপ্লায়েন্স, স্মার্টফোন, হস্তশিল্পসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে।
সৈয়দ আশরাফ-উস-সালেহীন বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে ই-কমার্সের প্রতি মানুষের বিশ্বাস ফিরিয়ে আনা সবচেয়ে কঠিন কাজ। তবে আমাদের পণ্য ক্রয়ে কোনো ধরনের অগ্রিম অর্থ দিতে হবে না। ফলে নির্দ্বিধায় পণ্য ক্রয় করতে পারবেন গ্রাহকেরা।’
২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে লেট’স গো টেক লিমিটেড। এই প্রতিষ্ঠানের আওতায় চলবে ই-কমার্স প্রতিষ্ঠান লেট’স গো মার্ট।
- ১
- ২হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ৩বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল
- ৪অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে দারাজের ‘ফাস্ট ডেলিভারি’ চালু
- ৫বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়
- ৬পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা
- ৭শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৮রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ
- ৯বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ১০কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৩গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৬চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৭অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
- ৮গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ৯সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ১০কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ





পাঠকের মতামত