
প্রত্যাবর্তনের নতুন এক কাব্য রচনা করল বেক্সিমকো ঢাকা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম তিন ম্যাচই হেরে ধুঁকছিল মুশফিকুর রহিমের দল। তারপর টানা চার ম্যাচ জিতে সেই দলটিই এখন প্লে-অফে! তারকাসমৃদ্ধ জেমকন খুলনাকে আজ ২০ রানে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে ঢাকা।
তৃতীয় দল হিসেবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লে-অফ নিশ্চিত হলো ঢাকার। দলটির আরও এক ম্যাচ বাকি। ফলে বর্তমান ৮ পয়েন্টকে বাড়িয়ে সেরা দুই দলের একটি হয়ে প্রথম পর্ব শেষ করার সুযোগও রয়েছে মুশফিকের দলের।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিং শক্তিই আজ ম্যাচ জিতিয়েছে ঢাকাকে। প্রথমে ব্যাটিং করে ১৭৯ রানের বড় সংগ্রহ গড়েছিল ঢাকা। পরে জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালে এই রান টপকাতে পারেনি খুলনা। সব ব্যাটসম্যানরা ব্যাটিং করলেও দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন কেবল চারজন।
ওপেনার জাকির হোসেন ফিরেছেন দলীয় ৮ রানের মাথায়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তিন বল বাকি থাকতে ১৫৯ রানে গুটিয়ে গেছে খুলনা। বড় জুটি হয়নি একটিও। ৩৬ বলে ৪টি চার ২টি ছক্কায় সর্বোচ্চ ৫৩ রান করেছেন ওপেনার জহুরুল ইসলাম। অধিনায়ক মাহমুদউল্লাহ মিডল অর্ডারে ২৬ বলে ২৩ ও তরুণ শামিম হোসেন ৯ বলে ২৩ রান করেছেন। শেষ দিকে পেসার হাসান মাহমুদ ৯ বলে করেছেন ২৩ রান।
ঢাকার হয়ে ‘অপরিচিত’ স্পিনার বরিউল ইসলাম রবি ৩.৩ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন পাঁচ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন রুবেল হোসেন ও মুক্তার আলি।
এর আগে প্রথমে ব্যাটিং করে ১৭৯ রান তোলে ঢাকা। টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় দলটি। দিনকে দিন নিজেকে হারিয়ে ফেলা সাব্বির রহমান ওপেনিংয়ে দারুণ এক ইনিংস খেলেছেন। তরুণ নাঈম শেখও রান পেয়েছেন। দুজনের ওপেনিং জুটি ছিল ৪১ রানের।
নাঈম ১৭ বলে ৫ ছয়ে ৩৬ করে ফিরে তিনে এসে হাল ধরেন তরুণ আল-আমিন। দ্বিতীয় উইকেটে ৬৪ রানের জুটি গড়েন আল-আমিন ও সাব্বির। ফর্মে থাকা মুশফিকুর রহিম (৩) আজ রান পাননি। তবে শেষ দিকে ঝড় তুলেছিলেন তরুণ আকবর আলি। ঢাকার বড় সংগ্রহ নিশ্চিত হয়েছে তাতেই।
সাব্বির ৩৮ বলে ৫টি চার ৩টি ছয়ে ৫৬ রান করেন। আল-আমিন ২৫ বলে ৪টি চার ১টি ছয়ে ৩৬ রান করেছেন। আকবর শেষ দিকে মাত্র ১৪ বলে ১ চার ৪ ছয়ে ৩১ রান করেছেন। খুলনার হয়ে ৩১ রানে দুই উইকেট নিয়েছেন শহিদুল ইসলাম। মাশরাফি বিন মুর্তজা ৪ ওভারে ২৬ রান খরচায় নিয়েছেন একটি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন নাজমুল ইসলাম, হাসান মাহমুদও।
বাণিজ্য প্রতিদিন/এমআর
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন
- ১০দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা মাহাবুব আলম





পাঠকের মতামত