প্রকাশিত: জুন ১৩, ২০২০ ১১:১৬ পিএম

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত কোম্পানি রেনেটার চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।

শনিবার (১৩ জুন) রেনেটার পরিচালনা পর্ষদের সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা অনুমোদন করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, প্রথম তিন প্রান্তিক তথা হিসাব বছরের প্রথম ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৬ টাকা ২৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে আয় ছিল ২৯ টাকা ৩৪ পয়সা।

এদিকে, কোম্পানিটি বছরের প্রথম ৩ মাসে (জানুয়ারি-মার্চ, ২০২০) মুনাফা করেছে ১২ টাকা ৫৪ পয়সা। আগের বছর একই সময় আয় করেছিল ৯ টাকা ৩১ পয়সা।

তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৩৮ টাকা ১৬ পয়সা। আগের বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ৩৪ টাকা ৭৬ পয়সা।

৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৩৩ টাকা ২৩ পয়সা।

শেয়ার

পাঠকের মতামত

আইএমএফ-বিএসইসি বৈঠক টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

সূচকের পতনে বেড়েছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের ...

সিএসই-৩০ ইনডেক্সে নতুন ৪ কোম্পানি যুক্ত

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর সাম্প্রতিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স পুনর্গঠন করা হয়েছে। ...

সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর ...