
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে দরিদ্র দেশগুলোকে ২৯ কোটি পাউন্ড সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। কপ২৬ জলবায়ু শীর্ষ সম্মেলনে এই প্রতিশ্রুতি দিয়েছে বরিস জনসনের দেশ। কপ২৬ সম্মেলনের দ্বিতীয় সপ্তাহ চলছে।
বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রীরা আরও আলোচনার জন্য গ্লাসগোতে অবস্থান করছেন। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতির মুখে পড়া দরিদ্র দেশগুলোকে কিভাবে সহায়তা দেওয়া যায় এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে দরিদ্র দেশগুলোকে সাহায্য করার বিষয়ে আলোচনা করবেন তারা।
দরিদ্র দেশগুলো এক হাজার কোটি ডলার আর্থিক সহায়তা চেয়েছে। তারা বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে তারা এরই মধ্যে ক্ষতির শিকার হয়েছে এবং ভবিষ্যতেও সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে।
জলবায়ু পরিবর্তনের জন্য ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড নিঃসরণে ঐতিহাসিকভাবে উন্নয়নশীল দেশগুলোর দায় কিছুটা কম। বর্তমানে বিশ্বের ধনী দেশগুলোই কার্বন নিঃসরণে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। বিশ্বের ৫০ শতাংশ দরিদ্র দেশ যে পরিমাণ কার্বন নিঃসরণ করছে তার চেয়ে কয়েক গুণ বেশি কার্বন নিঃসরণ করছে এক শতাংশ ধনী দেশ।
যুক্তরাজ্য সরকার বলছে, তাদের সহায়তার সিংহভাগ অর্থ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর পরিকল্পনা এবং জলবায়ু কার্যক্রমে বিনিয়োগ, সংরক্ষণের উন্নয়ন এবং স্বল্প-কার্বন উন্নয়নে সহায়তা করবে।
আগামী রোববার পর্যন্ত জাতিসংঘের এই জলবায়ু সম্মেলন চলবে। কিভাবে বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা যায় তার ওপর গুরুত্ব দিয়েই আলোচনা চলছে।
সোমবার ছিল জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে অভিযোজন, হ্রাস এবং ক্ষতি দিবস। কিভাবে পৃথিবীতে উষ্ণতার প্রভাব কমানো যায়, বিশেষ করে দরিদ্র দেশগুলোর বিষয়ে আলোচনা করা হবে।
কার্বন নিঃসরণ কমাতে, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং ২০৫০ সালের আগে কার্বন নিঃসরণ শূন্যে পৌঁছানোর লক্ষ্যে বার্ষিক এক হাজার কোটি ডলার সহায়তা চাইছে উন্নয়নশীল দেশগুলো। ২০০৯ সালেও একই পরিমাণ অর্থ সহায়তা চাওয়া হয়েছিল।
- ১কুড়িগ্রামে বগুড়া দই ঘরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ২জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয়: রুহুল কবির রিজভী
- ৩বাগেরহাটে যাবজ্জীবন সাজাভোগ শেষে মুক্তিপ্রাপ্তদের পুনর্বাসন
- ৪পদ-পদবী সংকটে মানবেতর জীবন এমপিওভুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের
- ৫জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২.৮৫ বিলিয়ন ডলার
- ৬শিগগিরই ঢাবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বের দৌড়ে কারা এগিয়ে?
- ৭২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৩
- ৮প্রাইজবন্ডের ৬ লাখ টাকা বিজয়ী ০৭৮৬৩৪৫
- ৯প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন
- ১০শৈলকুপায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১৭১
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৩চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৪বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৫পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আলোচিত ব্যক্তি গ্রেপ্তার
- ৭জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যবিপ্রবিতে যত আয়োজন
- ৮জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার
- ৯দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর
- ১০নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন





পাঠকের মতামত