ডেস্ক নিউজ
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫ ১০:৩৪ এএম , আপডেট: অক্টোবর ২৯, ২০২৫ ১০:৪০ এএম

দীর্ঘদিন ধরে নেতিবাচক অবস্থায় রয়েছে দেশেরে পুঁজিবাজার। এমন পরিস্থিতিতে করণীয় ঠিক করতে শীর্ষ ব্রোকারদের সাথে বসছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান রাশেদ মাকসুদ।

আজ বিকাল ৩টায় বিএসইসির কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্র মতে, বৈঠকে থাকবেন বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ,কমিশনারবৃন্দ,উর্ধ্বতন কর্মকর্তা ও শীর্ষ ১৮টি ব্রোকারেজের শীর্ষ কর্তারা।

বৈঠকে দুটি বিষয়ে আলোচনা করা হবে। এর মধ্যে একটি হলো পুঁজিবাজারের উন্নয়নে কী করা যায় এবং বিবিধ।

নাম প্রকাশ না করার শর্তে শীর্ষ ব্রোকারেজ হাউজের প্রধান নির্বাহী কর্মকর্তা বাণিজ্য প্রতিদিনকে বলেন,বাজারের সার্বিক অবস্থা নিয়ে আমাদেরকে ডেকেছে বিএসইসি। বৈঠকে বিএসইসির চেয়ারম্যান থাকবেন।

শেয়ার

পাঠকের মতামত

সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর ...